৩ এপ্রিল ২০২৬

চা খেতে গিয়ে শ্রবণ প্রতিবন্ধীর মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
চা খেতে গিয়ে শ্রবণ প্রতিবন্ধীর মৃত্যু
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাটে বাড়ির পাশের দোকানে চা খেতে গিয়ে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় এক শ্রবণ প্রতিবন্ধী পথচারী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও তিন মোটরসাইকেল আরোহী আহত হয়েছে। নিহত ইসমাইল হোসেন (৫০) উপজেলার বাটইয়া ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের নুরুল হকের ছেলে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কবিরহাট টু বসুরহাট সড়কের ৭নম্বর ওয়ার্ডের কুলওয়ালো পোল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা আসিফুল হক বিজয় জানান, শ্রবণ প্রতিবন্ধী ইসমাইল রাত সাড়ে ৮টার দিকে চা খেতে বাড়ির পাশের একটি দোকানে যায়। এ সময় রাস্তা পার হওয়ার সময়ে একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। কবিরহাট থানার পরিদর্শক (তদন্ত) মো.জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি