১৮ মে ২০২৬

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহার তারিখ ঘোষণা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৯:২৮ এএম
চাঁদ দেখা গেছে, ঈদুল আজহার তারিখ ঘোষণা

 

বাংলাপ্রেস ডেস্ক: দেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী বৃহস্পতিবার (২৮ মে) সারা দেশে মুসলিমদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে।

সোমবার (১৮ মে) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

তিনি জানান, কক্সবাজারের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে মঙ্গলবার থেকে দেশে জিলহজ মাস শুরু হবে এবং আগামী ২৮ মে দেশজুড়ে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপন করা হবে।

এদিকে বিশ্বের বিভিন্ন দেশেও ঈদুল আজহার তারিখ ঘোষণা করা হয়েছে। রোববার (১৭ মে) সবার আগে ঈদের তারিখ ঘোষণা করে তুরস্ক ও ইন্দোনেশিয়া। পরে মালয়েশিয়া, পাকিস্তান, ওমানসহ আরও কয়েকটি দেশ ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপনের ঘোষণা দেয়।

অন্যদিকে সৌদি আরবেও রোববার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার ঘোষণা দেওয়া হয়। ফলে দেশটিতে সোমবার থেকে জিলহজ মাস শুরু হয়েছে এবং আগামী ২৭ মে সেখানে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে।


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি