২৭ সেপ্টেম্বর ২০২৬

চাঁদাবাজি নিয়ে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ঢালাও অভিযোগ গ্রহণযোগ্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ এএম
চাঁদাবাজি নিয়ে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ঢালাও অভিযোগ গ্রহণযোগ্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

 

 

বাংলাপ্রেস ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, বিএনপির বিরুদ্ধে ঢালাও অভিযোগ করা হয়েছে, তার সুনির্দিষ্ট কোনো ভিত্তি পাওয়া যায়নি। সালমান মুক্তাদির সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করলে পুলিশ তা তদন্ত করে ব্যবস্থা নেবে।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।


তিনি বলেন, সালমান মুক্তাদিরের পক্ষ থেকে কোন  মামলা হয়নি। তিনি মামলা করলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। তবে তার বক্তব্য নিয়ে বিতর্ক তৈরী হয়েছে। তিনি বলেছেন তার কাছে কেউ চাদাঁ চায়নি। আবার বলেছেন বিএনপি চাদাঁবাজ দল। সেখানে জমি নিয়ে দুই পক্ষের বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে।

ঘটনাস্থল রাজধানীর মানিকদী নামাপাড়া এলাকায়, যা ক্যান্টনমেন্ট থানার আওতাধীন। সেখানে প্রায় ৩৫ শতাংশ জমি নিয়ে একটি বিল্ডার প্রতিষ্ঠান ও একজন অবসরপ্রাপ্ত সিনিয়র সামরিক কর্মকর্তার মধ্যে বিরোধ রয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি