চীনে হোটেল ধসে নিহতের সংখ্যা বেড়ে ১৭
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: চীনের পূর্বাঞ্চলের শহর সুঝৌতে হোটেল ধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ জন। আহত হয়েছে আরও পাঁচ জন।
স্থানীয় সময় সোমবার এই দুর্ঘটনা ঘটে। সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে গেল ৩৬ ঘণ্টা অভিযান চালিয়ে ২৩ জনকে উদ্ধার করা গেছে। তাদের মধ্যে ৬ জন বাদে সাবাই মৃত।
প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে, হোটেলের মালিক সম্প্রতি ভবনটির নকশা বদলে ফেলার করাণে এটি দুর্বল হয়ে যায়। এতেই এই দুর্ঘটনা ঘটে। এছাড়া ভবনটি তিন তলা হওয়ার কথা থাকলেও অবৈধভাবে এতে আরও বেশি তলা যোগ করা হয়েছিল।
গেল বছর ফুজিয়ার প্রদেশে একটি হোটেল ধসে নিহত হয়েছিল ২৯ জন। তদন্তে হোটেলটি নির্মাণে ত্রুটি খুঁজে পাওয়া গিয়েছিল বলে জানিয়েছে চীনের গণমাধ্যম।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে এক বছরে দ্বিগুণ মৃত্যুদণ্ড কার্যকর, বিশ্বজুড়ে পৌঁছেছে ৪৪ বছরের সর্বোচ্চে
৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি