৩ এপ্রিল ২০২৬

চীনের বিরুদ্ধে যুদ্ধে যেতে প্রস্তুত ফিলিপাইন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
চীনের বিরুদ্ধে যুদ্ধে যেতে প্রস্তুত ফিলিপাইন
বাংলাপ্রেস ঢাকা: দক্ষিণ চীন সাগরের প্রাকৃতিক সম্পদ নিয়ে ফিলিপাইনের ‘রেড লাইন’ অতিক্রম করলে চীনের বিরুদ্ধে যুদ্ধে যেতে প্রস্তুত ম্যানিলা। ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী অ্যালান পিটার কাইটানো এ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দক্ষিণ চীন সাগরে নিজের অধিকার রক্ষা করতে প্রস্তুত রয়েছে তার দেশ। ফিলিপাইনের প্রেসিডেন্ট রডরিগো দুতের্তের বক্তব্য উদ্ধৃত করে কাইটানো বলেন, “কেউ পশ্চিম ফিলিপাইন সাগরের প্রাকৃতিক সম্পদ হরণের চেষ্টা করলে তিনি যুদ্ধের নির্দেশ দেবেন।” ২০১৬ সালের একটি আন্তর্জাতিক সালিশ কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী দক্ষিণ চীন সাগরের ওপর বেইজিংয়ের কোনো ঐতিহাসিক মালিকানা নেই। ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী তার দেশের রেড লাইনের কথা উল্লেখ করতে গিয়ে বলেন, বিতর্কিত স্পার্টলি দ্বীপপুঞ্জে চীন কোনো নির্মাণ কাজ চালাতে বা সেখানে মোতায়েন ম্যানিলার একটি যুদ্ধজাহাজ সরিয়ে দেয়ার প্রচেষ্টা চালাতে পারবে না। তিনি আরো বলেন, “আমাদের আরেকটি রেড লাইন হচ্ছে সেখানকার প্রাকৃতিক সম্পদ কেউ নিজের মনে করে নিতে পারবে না। সেইসঙ্গে স্পার্টলি’র থিটু দ্বীপে আমাদের সৈন্যরা যখন কোনো চালান নিয়ে যাবে বা সেখানকার রানওয়ে মেরামত করবে তখন তাদের উত্ত্যক্ত করা যাবে না। ” স্পার্টলি দ্বীপপুঞ্জে ফিলিপাইনের প্রশাসনিক ভূভাগের সবচেয়ে বড় দ্বীপের নাম থিটু। ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী প্রেসিডেন্ট দুতের্তের বরাত দিয়ে চীনের বিরুদ্ধে যুদ্ধের যে হুমকি দিলেন তা দুতের্তের এর আগে ঘোষিত নীতির পরিপন্থি। দুই বছর আগে ক্ষমতায় আসার পর থেকে মার্কিন বিরোধী নেতা হিসেবে পরিচিত প্রেসিডেন্ট দুতের্তে চীনের সঙ্গে সংঘর্ষ এড়িয়ে চলার মনোভাব ব্যক্ত করে এসেছেন।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি