ছবি শেয়ার করে ছেলের নাম জানালেন শ্রেয়া
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: যিনি গলা দিয়ে সুর আনেন সব জায়গায়। তার ঘরেতে দুষ্টু চাঁদপানা শিশু এলো ‘গুনগুনিয়ে’। গায়িকা শ্রেয়া ঘোষালের ঘরে এসেছে নতুন অতিথি।
পুত্রসন্তানের জন্ম দিয়েছেন শ্রেয়া। তবে এতদিন পর্যন্ত কী নাম হবে সন্তানের তা নিয়ে অনুরাগীদের ধন্দেই রেখেছিলেন শ্রেয়া। মার্চ মাসের গোড়ার দিকেই প্রেগন্যান্সির সুখবরটা দিয়েছিলেন শ্রেয়া ঘোষাল। গায়িকার জন্মদিনের আগে এরকম একটা খবর প্রকাশ্যে আসায় অনুরাগীরাও বেজায় খুশি হয়েছিলেন।
কিন্তু এবার জানা যাক এই খুদে সদস্যের জন্য কী নাম ভাবলেন শ্রেয়া ও শিলাদিত্য। প্রথমে শ্রেয়া জানিয়েছিলেন ‘বেবি শ্রেয়াদিত্য’ আসছে। আপনাদের সঙ্গে এই খবর শেয়ার করে নিতে পেরে আমি এবং শিলাদিত্য দুজনেই যারপরনাই খুশি। আমাদের জীবনের নতুন অধ্যায় শুরু করার আগে আপনাদের সবার আশীর্বাদ ও ভালোবাসা একান্ত কাম্য।’ এবার গায়িকা জানালেন যে খুদে সদস্যকে তিনি আগে ‘শ্রেয়াদিত্য’ নাম দিয়েছিলেন, তবে তার জন্য বর্তমানে তিনি কোন নাম ভাবলেন স্থায়ীভাবে। শ্রেয়া এবং শিলাদিত্য দুজনে ঠিক করেছেন তাদের সন্তানের নাম হবে দেবায়ন মুখোপাধ্যায়।
সন্তানের নাম অনুরাগীদের সঙ্গে শেয়ার করে শ্রেয়া তার সোশ্যাল সাইটে লিখলেন,’ পরিচয় করাচ্ছি দেবায়ন মুখোপাধ্যায়ের সঙ্গে। গত বাইশে মে, ও আমাদের জীবনে আসে এবং আমাদের জীবন সম্পূর্ণভাবে বদলে দেয়। ওর মুখের দিকে প্রথমবার চেয়েই, আমাদের হৃদয় ভরে উঠেছিল সেই ভালবাসায় যা শুধুমাত্র একজন মা এবং বাবা অনুভব করতে পারে তাদের সন্তানের জন্য। এই আনন্দ আমি শব্দে ব্যক্ত করতে পারবো না। আমি যেন এখনো স্বপ্নের মধ্যে আছি। আমি এবং শিলাদিত্য দুজনেই ঈশ্বরের কাছে কৃতজ্ঞ এই উপহারের জন্য।’
সঙ্গে গায়িকা শেয়ার করেছেন একটি ছবি, যেখানে লাল রঙের গাউন পড়ে খোলা চুলে শ্রেয়া, দেবায়নকে ধরে আছে পরম আদরে এবং যত্নে। আর তার পাশেই শিলাদিত্য শ্রেয়ার হাতের উপর হাত রেখেই ধরে আছে তার শিশু সন্তানকে। দিয়া মির্জা( Dia Mirza), করণ সিং বোহরা (Karan Singh Bohra), রিচা শর্মা (Richa Sharma), সোফি চৌধুরী (Sophie Choudhury), সংগীত পরিচালক জয় সরকার (Joy Sarkar) শান্তনু মৈত্র ( Shantanu Maitra) এই পোস্টে জানিয়েছেন তাদের শুভেচ্ছা বার্তা।
বিপি২৪/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বিনোদন
মৃত্যুর দুই দিন আগে কী বলেছিলেন সঞ্চিতা? সহ-অভিনেতা সোরাব বেদির স্মৃতিচারণে নতুন আলোচনা
৩ দিন আগে
by বাংলা প্রেস
বিনোদন
নায়িকাদের অশালীনভাবে উপস্থাপন? তামান্নার মন্তব্যে দক্ষিণি সিনেমা নিয়ে নতুন বিতর্ক
৩ দিন আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি