১৯ মে ২০২৬

চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৯:০৩ এএম
চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল

 

বাংলাপ্রেস ডেস্ক: দেশজুড়ে শিশুদের মাঝে হামজনিত নিউমোনিয়ার প্রাদুর্ভাব দেখা দেওয়ায় জরুরি পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের অধীন সব কর্মকর্তা-কর্মচারী ও স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে। 

মঙ্গলবার (১৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের এই আপদকালীন পরিস্থিতি মোকাবিলা, নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং হামের ভ্যাকসিন প্রদান কার্যক্রম সফলভাবে সচল রাখতে এই বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সরকারি এই স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোতে কর্মরত চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এবং মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের অর্জিত ছুটি ও নৈমিত্তিক ছুটিসহ সব ধরনের ছুটি স্থগিত থাকবে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে। দেশের বিভিন্ন অঞ্চলে শিশুদের মধ্যে হঠাৎ হাম ও এর উপসর্গ হিসেবে নিউমোনিয়ার প্রকোপ আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোতে রোগীর চাপ বেড়েছে। এমন অবস্থায় টিকাদান কর্মসূচি জোরদার করতে এবং আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসাসেবা দিতে এই পদক্ষেপ নেওয়া জরুরি হয়ে পড়েছিল।

বিশেষজ্ঞ চিকিৎসকেরা জানিয়েছেন, শিশুদের সুরক্ষায় হামের টিকা অত্যন্ত কার্যকর। আক্রান্ত শিশুদের সময়মতো চিকিৎসা না দিলে তা নিউমোনিয়ায় রূপ নিয়ে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। তাই লক্ষণ দেখা দেওয়ামাত্র নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত দেশের সব সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে সার্বক্ষণিক উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে অধিদপ্তর।


বিপি/কেজে
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি