১২ সেপ্টেম্বর ২০২৬

চিলাহাটিতে সাংবাদিক হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
চিলাহাটিতে সাংবাদিক হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফুল হক কাজলকে সন্ত্রাসী কতৃক হত্যা ও গুমের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (২৭ এপ্রিল) দুপুরে চিলাহাটি প্রেসক্লাবের আয়োজনে চিলাহাটি সরকারি কলেজের সামনে ঘন্টাব্যাপি এ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসুচী পালন করা হয়। চিলাহাটি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব তোজাম্মেল হক মঞ্জুর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে নীলফামারী জেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জনকণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার তাহমিন হক ববি, নীলফামারী জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি আতিয়ার রহমান বাড্ডা, সহ-সভাপতি ও দৈনিক কালের কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি ভূবন রায় নিখিল, দৈনিক প্রথম আলো পত্রিকার জেলা প্রতিনিধি মীর মাহমুদুল হাসান আসতাক, বাংলা ট্রিবিউন জেলা প্রতিনিধি তৈয়ব আলী সরকার, এটিএন নিউজের জেলা প্রতিনিধি মিল্লাদুর রহমান মামুন, চ্যানেল ২৪ জেলা প্রতিনিধি রায়হান সবুক্তগীন অনিকেত, টেলিভিশন ক্যামেরা জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাদ্দাম আলী, দেশ টিভির জেলা প্রতিনিধি আব্দুল বারী, ডোমার প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আবু ফাত্তাহ কামাল পাখি, ডোমার প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মোসাদ্দেকুর রহমান সাজু, সাবেক সভাপতি আসাদুজ্জামান হিল্লোল, চিলাহাটি প্রেসক্লাবের সহ-সভাপতি এআই পলাশ, মাহাবুল হক ওহাবুল প্রমুখ বক্তব্য রাখেন। ডোমার প্রেসক্লাবের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও দৈনিক খবরপত্র পত্রিকার উপজেলা প্রতিনিধি আনিছুর রহমান মানিকের সঞ্চালনায় নীলফামারী জেলা থেকে শুরুকরে বিভিন্ন উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ মানববন্ধন কর্মসূচিতে অংশ গ্রহণ করেন। এসময় বক্তারা বলেন, অবিলম্বে অভিযুক্ত সন্ত্রাসী সাজ্জাদ চৌধুরীকে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানায়, অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন সাংবাদিক নেতারা। উল্লেখ্য যে, গত ২৩শে মার্চ চিলাহাটি ডায়াবেটিস সমিতির ফলক উন্মোচন অনুষ্ঠানের সংবাদ প্রকাশের জের ধরে এবং গত ১৮ মার্চ চিলাহাটি মার্চেন্ট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনের তথ্য সংগ্রহের সময় সন্ত্রাসী সাজ্জাদ চৌধুরী জনসম্মুখে সাংবাদিক আশরাফুল হক কাজলকে হত্যা গুম এবং প্রান নাশের হুমকি প্রদান করে। উক্ত ঘটনার পরিপেক্ষিতে আশরাফুল হক কাজল বাদী হয়ে সন্ত্রাসী সাজ্জাদ চৌধুরীর বিরুদ্ধে ডোমার থানায় একটি সাধারণ ডায়েরি করেন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

Jalalabad Summer Bash


Jalalabad Summer Bash

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি