চিরবিদায় জানানো হলো প্রিন্স ফিলিপকে
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: চিরবিদায় জানানো হলো ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপকে।
শনিবার উইন্ডসর ক্যাসেলের সেন্ট জর্জেস চ্যাপেলে অনুষ্ঠিত হয় ডিউক অব এডিনবরার শেষকৃত্য। করোনার স্বাস্থ্যবিধি মেনে আয়োজনে উপস্থিত ছিলেন রাজকীয় পরিবারের সদস্যসহ মাত্র ৩০ জন।
প্রিন্স ফিলিপের মরদেহ শেষকৃত্যের জন্য রাখা হয়েছিলো উইন্ডসর ক্যাসেলের ব্যক্তিগত চ্যাপেলে। পরে ফিলিপের নকশা করা ল্যান্ড রোভারে মরদেহ নেয়া হয় ক্যাসেলের রাষ্ট্রীয় প্রবেশপথে।
শেষকৃত্যের মূল আনুষ্ঠানিকতা শুরু হয় ব্রিটেনের সময় বিকেল তিনটায়। যুক্তরাজ্য জুড়ে পালন করা হয় এক মিনিটের নীরবতা। করোনা কারণে শেষকৃত্যে অংশ নিতে না পারলেও নীরবতা পালন করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।
এরপর প্রিন্স ফিলিপের মরদেহ উইন্ডসরের ভেতরের সেন্ট জর্জেস চ্যাপেলে নেয়া হয়। সঙ্গে ছিলেন রানী ও ডিউকের চার সন্তান প্রিন্স চার্লস, এ্যান্ড্রু, এডওয়ার্ড ও প্রিন্সেস অ্যানে। ছিলেন ডিউকের দুই নাতি প্রিন্স উইলিয়াম ও হ্যারিও।
সেন্ট জর্জেস গির্জার ভেতরে ফিলিপের কফিন নিয়ে রাখা হয় একটি মঞ্চের ওপর। পাশেই একা বসে থাকেন রানী এলিজাবেথ। ৪ সঙ্গীতশিল্পীর একটি দল ডিউকের পছন্দের কয়েকটি গান পরিবেশন করেন।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে এক বছরে দ্বিগুণ মৃত্যুদণ্ড কার্যকর, বিশ্বজুড়ে পৌঁছেছে ৪৪ বছরের সর্বোচ্চে
৭ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি