চলিত মাসের ২৫ দিনে রেমিট্যান্স এলো ৩১ হাজার ৮৩০ কোটি টাকা
বাংলাপ্রেস ডেস্ক: চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ২৫ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ২৫৬ কোটি ৭০ লাখ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ৩১ হাজার ৮৩০ কোটি ৮০ লাখ টাকা। এর মধ্যে গতকাল বুধবার (২৫ নভেম্বর) প্রবাসী আয় এসেছে ছয় কোটি ৯০ লাখ ডলার বা ৮৫৫ কোটি ৬০ লাখ টাকা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন। মানচিত্রদেখুন
আরিফ হোসেন জানান, গত বছরের নভেম্বর মাসের প্রথম ২৫ দিনে রেমিট্যান্স এসেছিল ২৪৪ কোটি ১০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে পাঁচ দশমিক ২০ শতাংশ।
চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ২৫ নভেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ৪০৩ কোটি ৮০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।
গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ২৫৯ কোটি ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ১১ দশমিক ৫০ শতাংশ।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
মালয়েশিয়াগামী ১১২ কর্মীকে বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী
জিয়াউলের অপরাধ সমুদ্রসমান, তাকে মৃত্যুদণ্ড দেয়া হবে একটি শিশির কণা: অ্যাটর্নি জেনারেল
মালয়েশিয়াগামী কর্মীদের সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
সঙ্গীত একাডেমি