ডাকসুর মেয়াদ বাড়ছে আরও ৩ মাস
বাংলাপ্রেস ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) মেয়াদ তিন মাস বেড়েছে।
ডাকসুর গঠনতন্ত্র অনুযায়ী, আগামী ৯০ দিন রুটিন দায়িত্ব পালন করতে পারবেন বর্তমান কমিটির নেতারা। তবে এর মধ্যে তফসিল ঘোষণা হলে কমিটির কার্যকারিতা শেষ হয়ে যাবে।
২০২৫ সালের ৯ সেপ্টেম্বরের নির্বাচনে জয়ী হয়ে ১৩ সেপ্টেম্বর শিবির-সমর্থিত প্যানেল ডাকসুর দায়িত্ব নেয়। গঠনতন্ত্রের ৬ নম্বর অনুচ্ছেদের (গ) উপধারা অনুযায়ী, এ কমিটির মেয়াদ ৩৬৫ দিন। তবে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন না হলে আরও ৯০ দিন দায়িত্ব পালন করবেন নির্বাচিত নেতারা।
এরই মধ্যে রবিবার (১৩ সেপ্টেম্বর) বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে। তবে প্রশাসন এখনো নির্বাচনের তফশিল ঘোষণা না করায় দায়িত্ব সহসভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম ও সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদের নেতৃত্বাধীন কমিটি দায়িত্ব পালন অব্যাহত রাখবে।
যদিও তারা রুটিন দায়িত্ব পালন করলেও সিদ্ধান্ত নিতে পারবেন না বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ বলেন, ‘গঠনতন্ত্র অনুযায়ী আরও ৯০ দিন আমরা দায়িত্ব পালন করব। এটি নিয়ে কোনো সিদ্ধান্ত হওয়ার দরকার নেই। তবে এরমধ্যে তফসিল হয়ে গেলে তখন আর কমিটির মেয়াদ থাকবে না। সে পর্যন্ত নিয়ম অনুযায়ী কমিটি দায়িত্ব পালন করে যাবে।’
তবে নির্বাচনের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট কিছু জানানো হয়নি বলেও জানান ফরহাদ।
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
এসএসসির খাতা দেখায় গাফিলতি করা শিক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী
সঙ্গীত একাডেমি