দাম কমলো জেট ফুয়েলের
বাংলা প্রেস
প্রকাশ: ০৭ জুন ২০২৬, ১০:২৫ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: বিমানে ব্যবহৃত জ্বালানি তেল জেট ফুয়েলের দাম কমানো হয়েছে। জুন মাসের জন্য অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটারের দাম ১৬৫ টাকা ৮৮ পয়সা থেকে কমিয়ে ১৫০ টাকা ২১ পয়সা করা হয়েছে। লিটারপ্রতি দাম কমেছে ১৫ টাকা ৬৭ পয়সা।
রোববার (৭ জুন) নতুন এ মূল্য ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
এছাড়া আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার ফুয়েলের দাম ১ দশমিক ০৮২৩ ডলার থেকে কমিয়ে শূন্য দশমিক ৯৮০৮ ডলার নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ২৩ মে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ৩৯ টাকা ৫৭ পয়সা কমিয়ে ১৬৫ টাকা ৮৮ পয়সা নির্ধারণ করা হয়েছিল।
চলতি বছরের ৭ মে প্রতি লিটার জেট ফুয়েলের দাম অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য ২০৫ টাকা ৪৫ পয়সা এবং আন্তর্জাতিক ফ্লাইটের জন্য ১ দশমিক ৩৩৮৫ ডলার নির্ধারণ করেছিল বিইআরসি।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
সাইবার সুরক্ষা আইনের মাধ্যমে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী
৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
এসএসসির খাতা ‘ঠিকমতো না দেখা’ পরীক্ষকদের জবাবদিহি করা হবে: শিক্ষামন্ত্রী
৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ পালানোর ঘটনায় ৫ পুলিশ সদস্য বরখাস্ত
৪ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে বিকেলে সংবাদ সম্মেলন
৪ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি