দীর্ঘ ক্যারিয়ারে নিজের ব্যক্তিগত সংগ্রাম থেকে শিক্ষা নিয়ে নিজেই গড়েছেন নিজের জায়গা। সাফল্যের পাশাপাশি দীপিকার আরেক পরিচয়—একজন সমাজসচেতন কণ্ঠস্বর। মানসিক স্বাস্থ্য নিয়ে খোলামেলা কথা বলার সাহস দেখিয়েছেন তিনি, যা ভারতীয় সমাজে এখনো একটি বড় ট্যাবু। তাঁর গড়া ‘লিভ লাভ লাফ ফাউন্ডেশন’ ভারতের পাশাপাশি আন্তর্জাতিক পরিসরে মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করছে। উদ্বেগ, বিষণ্নতা ও আত্মহত্যাপ্রবণতা নিয়ে নিজে ভুক্তভোগী হওয়ায় তাঁর কণ্ঠ অন্যদের চেয়ে অনেক বেশি বিশ্বাসযোগ্য।৩ জুলাই ‘হলিউড ওয়াক অব ফেম’-এর তালিকায়ও দীপিকার নাম উঠেছে। তিনি প্রথম ভারতীয় অভিনেত্রী, যিনি এ মর্যাদায় অভিষিক্ত হলেন। এ ঘোষণা তাঁর আন্তর্জাতিক গ্রহণযোগ্যতাকেও তুলে ধরে। দীপিকার অভিনয় ক্যারিয়ারও থেমে নেই।বর্তমানে তিনি শাহরুখ খানের সঙ্গে কিং ছবির শুটিংয়ে ব্যস্ত। দক্ষিণ ভারতীয় সুপারস্টার আল্লু অর্জুনের সঙ্গে অ্যাটলি কুমারের পরিচালনায় একটি প্যান ইন্ডিয়া প্রজেক্টেও অভিনয় করবেন তিনি। পাশাপাশি ডিসেম্বরে শুরু হতে যাচ্ছে ‘কল্কি ২’ নামের বহুল প্রতীক্ষিত সিনেমার কাজ।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>এস পি