৯ জুলাই ২০২৬

দীর্ঘ ২০ বছর পর মিশরে ফিরছেন পপ তারকা শাকিরা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০২:৩৫ পিএম
দীর্ঘ ২০ বছর পর মিশরে ফিরছেন পপ তারকা শাকিরা

সংগৃহীত ছবি

বাংলাপ্রেস ডেস্ক:  দীর্ঘ প্রায় দুই দশক পর আবারও মিশরের মঞ্চ কাঁপাতে আসছেন বিশ্বখ্যাত পপ তারকা শাকিরা। আগামী ২৮ নভেম্বর মিশরের ঐতিহাসিক গিজার পিরামিডে একটি জমকালো কনসার্টে সঙ্গীত পরিবেশন করবেন কলম্বিয়ার এই সুপারস্টার।

ইউনেস্কো স্বীকৃত এই বিশ্ব ঐতিহ্যবাহী স্থানে বিনোদন সংস্থা ‘ভেঞ্চার লাইফস্টাইল’-এর আয়োজনে এই মেগা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে ২০০৭ সালে সর্বশেষ একই স্থানে পারফর্ম করেছিলেন তিনি।

মিশরে আন্তর্জাতিক তারকাদের নিয়ে আসার ধারাবাহিক পরিকল্পনার অংশ হিসেবে শাকিরার এই কনসার্টটি আয়োজন করা হচ্ছে। এর আগে এই বিনোদন সংস্থাটির হাত ধরে জেনিফার লোপেজ, জন লেজেন্ড, কেটি পেরি ও ডেমি লোভাটোর মতো বিশ্বখ্যাত শিল্পীরা মধ্যপ্রাচ্যে পারফর্ম করে গেছেন।

সম্প্রতি শাকিরার নতুন অ্যালবাম প্রকাশ এবং বিশ্বজুড়ে একাধিক সফল পারফরম্যান্সের পর, তার এই মিশর প্রত্যাবর্তন মূলত ‘লাস মুজেরেস ইয়া নো ইয়োরান’ ট্যুরেরই একটি অংশ। ৩০ বছরেরও বেশি সময় ধরে সঙ্গীত জগতে রাজত্ব করা এই গায়িকা বিশ্বজুড়ে ৯৫ মিলিয়নেরও বেশি রেকর্ড বিক্রি করেছেন। তার ঝুলিতে রয়েছে একাধিক গ্র্যামি এবং ল্যাটিন গ্র্যামি পুরস্কার। ল্যাটিন সঙ্গীতের অন্যতম সফল এই বিশ্ব তারকা সম্প্রতি তার নতুন গান ‘দাই দাই’ প্রকাশ করেছেন, যা ফিফা বিশ্বকাপের অফিসিয়াল ট্র্যাক লিস্টে স্থান পেয়েছে।

মিশরে ফেরার এ ঘোষণা দিয়ে এক বিবৃতিতে শাকিরা বলেন, ‘মিশরের গিজার পিরামিডে আবারও পারফর্ম করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আমি আমার ভক্তদের সবাইকে অনেক ভালোবাসি।’ বিশ্বজুড়ে শাকিরার ভক্তদের জন্য ঐতিহাসিক পিরামিডের সামনে তার এই পারফরম্যান্স একটি দারুণ অভিজ্ঞতা হতে যাচ্ছে। সূত্র: কালের কণ্ঠ

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি