৩১ অক্টোবর ২০২৬

দীর্ঘ ৯ মাস পর শুটিংয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০৬:২৭ এএম
দীর্ঘ ৯ মাস পর শুটিংয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি

বাংলাপ্রেস ডেস্ক: ব্রেন টিউমারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ে ৯ মাস অভিনয় থেকে দূরে ছিলেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। অবশেষে সেই শঙ্কা কাটিয়ে নিজের চেনা ছন্দে ফিরলেন অভিনেত্রী।

‘অংশীদার’ নামের একটি নতুন নাটকে অভিনয়ের মাধ্যমে কাজে ফিরলেন তিনি। এরই মধ্যে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। ‘হ্যাপি কাউ’ নিবেদিত এই নাটকটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ইকসান রনি। তার ফেসবুক টাইমলাইনেই মিলল তানিয়া বৃষ্টির নতুন নাটকের শুটিংয়ের দৃশ্য।

তানিয়া বৃষ্টিকে স্বাগত জানিয়ে ইকসান রনি লিখেছেন, ‘ওয়েলকাম ব্যাক তানিয়া বৃষ্টি’।

‘অংশীদার’ নাটকে তানিয়া বৃষ্টির সঙ্গে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, ডলি জহুর, নন্দী জুয়েল, আর সি অরণ্য, আশরাফুল আশীষ ও পংকজ মজুমদারসহ আরও অনেকে। নির্মাতা সূত্রে জানা গেছে, খুব শীঘ্রই কেএসআই এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পাবে।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তানিয়া বৃষ্টি। পরে পরীক্ষা-নিরীক্ষায় তার মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। এরপর ঢাকায় অস্ত্রোপচারের মাধ্যমে টিউমার অপসারণ করা হলেও উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়েও যেতে হয়। সেখানে তার আরও একটি অস্ত্রোপচার সম্পন্ন হয়।
বিপি > এসপি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি