৩০ অক্টোবর ২০২৬

খলনায়িকার চরিত্রে অভিনয়ের ইচ্ছা ক্যাটরিনার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ১২:১৫ পিএম
খলনায়িকার চরিত্রে অভিনয়ের ইচ্ছা ক্যাটরিনার

সংগৃহীত ছবি

বাংলাপ্রেস ডেস্ক:  বলিউডে দীর্ঘ ক্যারিয়ারে নানা ধরনের চরিত্রে অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ। এবার খলনায়িকার চরিত্রে অভিনয়ের ইচ্ছা প্রকাশ করলেন এই অভিনেত্রী।

বিশেষ করে হলিউডের জনপ্রিয় চরিত্র ‘ম্যালিফিসেন্ট’-এর মতো কোনো চরিত্রে অভিনয় করতে চান তিনি।

সম্প্রতি ভোগ ইন্ডিয়ার প্রচ্ছদ সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার, মাতৃত্ব, পরিবার ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন ক্যাটরিনা। আট বছর পর এই সাময়িকীর প্রচ্ছদে ফিরেছেন তিনি।

সাক্ষাৎকারে ক্যাটরিনা জানান, আপাতত সিনেমায় ফেরার কোনো তাড়াহুড়া নেই তার।

তবে অভিনয়ে ফিরলে এমন কোনো চরিত্রে কাজ করতে চান, যেখানে নিজেকে ভিন্নভাবে তুলে ধরার সুযোগ থাকবে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার মনে হয়, আমি ম্যালিফিসেন্ট চরিত্রে দারুণ অভিনয় করতে পারব।’ এদিকে মাতৃত্বের নতুন অভিজ্ঞতা নিয়েও কথা বলেছেন ক্যাটরিনা। ছেলে ভিহানের সঙ্গে সময় কাটানো এখন তার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ।

স্বামী ভিকি কৌশলের প্রশংসা করে অভিনেত্রী জানান, বাবা হিসেবে ভিকি অসাধারণ। দীর্ঘ সময় কাজ করার পরও তিনি পরিবারের সঙ্গে সময় কাটান এবং ক্যাটরিনাকে নিজের মতো থাকার সুযোগ দেন।

সন্তান জন্মের পর নিজের শারীরিক পরিবর্তন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার মুখেও পড়েছেন ক্যাটরিনা। এ বিষয়ে তার বক্তব্য, অন্যদের মতামতের কারণে নিজের জীবনের এই সুন্দর সময় থেকে মনোযোগ সরাতে চান না তিনি।

নিজের ফিটনেস নিয়েও সচেতন ক্যাটরিনা।

তবে দ্রুত আগের অবস্থায় ফিরে যাওয়ার চাপ নিতে চান না তিনি। নিজের শরীরের প্রয়োজন বুঝে নিজের গতিতেই ফিটনেসের লক্ষ্যে পৌঁছাতে চান অভিনেত্রী।

অভিনয়ের পাশাপাশি নিজের প্রসাধনী ব্র্যান্ড কেডি বিউটি নিয়েও ব্যস্ত রয়েছেন ক্যাটরিনা। আপাতত পরিবার ও কাজের মধ্যে ভারসাম্য বজায় রাখাই তার অগ্রাধিকার। 
বিপি > এসপি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি