২৮ আগস্ট ২০২৬

দীর্ঘ দুই বছরের সম্পর্কে বিচ্ছেদ, ঘোষণা দিলেন অনন্যা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ১২:৩৮ পিএম
দীর্ঘ দুই বছরের সম্পর্কে বিচ্ছেদ, ঘোষণা দিলেন অনন্যা

বাংলাপ্রেস ডেস্ক:  আমেরিকান মডেল ওয়াকার ব্লেঙ্কোর সঙ্গে দুই বছরের সম্পর্ক ভারতীয় অভিনেত্রী অনন্যা পাণ্ডের। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, এই সম্পর্কেও থিতু হতে পারেননি নায়িকা। গত সপ্তাহে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন। 

অনন্যা জানিয়েছেন, সিদ্ধান্তটি তার ও ওয়াকারের পারস্পারিক মতামতের ভিত্তিতে নেওয়া হয়েছে। বিগত দুই বছর অনন্যা এবং ওয়াকারকে বেশ কিছু জায়গায় একসঙ্গে দেখা গেছে। এমনকি সোশ্যাল মিডিয়ায়ও তারা জুটিবদ্ধ ছবি শেয়ার করেছেন। সম্পর্কে থাকাকালে ওয়াকার অনন্যাকে তার জন্মদিনে বিভিন্ন উপহার দিয়েছিলেন।

অভিনেত্রী অনন্যা পাণ্ডে ভারতীয় সংবাদমাধ্যম পিংকভিলাকে দেওয়া সাক্ষাতকারে তার বিচ্ছেদের বিষয়ে বলেছেন, আমার কাছে সম্পর্কের গুরুত্বপূর্ণ দিক হলো যেখানে আমি নিজেকে খুঁজে পাবো। আমি এখনো শিখছি। আমি যেখান থেকে শুরু করেছি সেখান থেকে আরো অনেক বেশি দূরে এগিয়ে যেতে চাই, নিজের পরিবর্তন দেখতে চাই।   

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি