১০ অক্টোবর ২০২৬

দেশে ফেরার ফ্লাইটেই বাংলাদেশির মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৩:২২ পিএম
দেশে ফেরার ফ্লাইটেই বাংলাদেশির মৃত্যু

ছবি: সংগৃহীত

বাংলাপ্রেস ডেস্ক: মোজাম্বিক থেকে বাংলাদেশে ফেরার পথে বিমানে মোহাম্মদ জসিম উদ্দিন (৩৮) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) মাপুতো থেকে দোহাগামী কাতার এয়ারওয়েজের কিউআর ১৩৭৬ ফ্লাইটে এ ঘটনা ঘটে।

জসিমের বড় ভাই মো. ইউসুফ জানান, শুক্রবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে মোজাম্বিকের রাজধানী মাপুতো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশে যাত্রা করেন জসিম। দোহায় যাত্রাবিরতি শেষে শনিবার (১০ অক্টোবর) সকাল ৯টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার পৌঁছানোর কথা ছিল। তবে দোহা বিমানবন্দরে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। বিমানে তার পাশের আসনে থাকা একই এলাকার বাসিন্দা মহিব উল্লাহও বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, জসিম উদ্দিন আগে থেকেই হৃদরোগে ভুগছিলেন। গত বছর বাংলাদেশে থাকাকালে তিনি হৃদরোগে আক্রান্ত হলে তার হৃদযন্ত্রে একটি স্টেন্ট বসানো হয়। চিকিৎসা শেষে সুস্থ হয়ে চলতি বছরের এপ্রিলে তিনি মোজাম্বিকে ফিরে যান। সেখানে প্রায় ছয় মাস ব্যবসা করার পর দেশে ফেরার উদ্দেশে আবার যাত্রা করেন। তবে স্বজনদের কাছে ফেরা আর হলো না তার।

জসিম উদ্দিন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পূর্ব চাম্বল এলাকার ছড়ারকূল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বান্ডুবর বাড়ির ছৈয়দ মিয়ার তৃতীয় ছেলে। চার ভাই ও চার বোনের মধ্যে তিনি ষষ্ঠ। দেশে তার মা-বাবা, স্ত্রী ও দুই ছেলে-মেয়ে রয়েছে।

২০১৬ সালে মোজাম্বিকে যান জসিম উদ্দিন। চার ভাই সেখানে ব্যবসা করতেন। ২০২১ সালের ৭ আগস্ট করোনায় তার ভাই মো. ইদ্রিস মারা যান। বড় ভাই মোহাম্মদ ইউনুস ও ছোট ভাই ফেরদৌস উদ্দিন বর্তমানে মোজাম্বিকের জাম্বেজিয়া প্রদেশের মুলোমবো কুরুমানায় বসবাস করছেন।

বিপি > এসপি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি