রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময়
দুলাল হক, রুহিয়া ঠাকুরগাঁও প্রতিনিধি: শনিবার (১০ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও-১ (ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচন উপলক্ষে রুহিয়া উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের স্বাক্ষরিত চিঠিতে গত ৭ অক্টোবর তিনি দলের চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনীত হন এবং ৮ অক্টোবর রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তিনি ‘ধানের শীষ’ প্রতীক বরাদ্দ পান। তিনি জেলা বিএনপির সভাপতি এবং সদ্য রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই।
মতবিনিময় সভায় মির্জা ফয়সল আমীন বলেন, ঠাকুরগাঁও-১ আসনটি দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চিত। নির্বাচিত হলে তিনি রুহিয়া ও ভুল্লীকে পূর্ণাঙ্গ উপজেলা হিসেবে কার্যকর, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং তরুণদের কর্মসংস্থানকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন। তিনি একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং নির্বাচনী আচরণবিধি মেনে প্রচারণা চালানোর অঙ্গীকার করেন।
এ সময় উপস্থিত ছিলেন,রুহিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম বাদল সাধারণ সম্পাদক আপেল মাহমুদ,সহ সভাপতি ফারুক হোসেন,কুদরত আলী, আলমগীর হোসেন, আকাশ রহমান, দুলাল হক, আহসান হাবীব রুবেল, ইব্রাহীম জামান সহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সাংবাদিকরা নির্বাচনী পরিবেশ, স্থানীয় সমস্যা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে প্রার্থীর কাছে বিভিন্ন প্রশ্ন করেন।
উল্লেখ্য, রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসনটি শূন্য ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী আগামী ২৯ অক্টোবর এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। এই উপনির্বাচনে বিএনপি ছাড়াও জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও বাংলাদেশ কংগ্রেসের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিপি > এসপি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি