দেশে ফিরেছেন সাড়ে ২৯ হাজারের বেশি হাজি, মোট মৃত্যু ৪৬
বাংলাপ্রেস ডেস্ক: চলতি বছরের হজ সম্পন্ন হওয়ার পর গতকাল বৃহস্পতিবার (৪ জুন) পর্যন্ত মোট ২৯ হাজার ৬৯৪ জন বাংলাদেশি হাজি সৌদি আরব থেকে দেশে ফিরেছেন। তিনটি নির্ধারিত এয়ারলাইন্সের মাধ্যমে মোট ৭১টি ফিরতি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমানের ২৪টি, সৌদিয়া এয়ারলাইন্সের ২৮টি এবং ফ্লাইনাসের ১৯টি।
হজ অফিসের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ৩,৩২৮ জন এবং বেসরকারি ট্রাভেল এজেন্সির মাধ্যমে ২৬,৩৬৬ জন হাজি দেশে ফিরেছেন।
চলতি বছরের হজে সৌদি আরবে মোট ৪৬ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩০ জন পুরুষ ও ১৬ জন নারী, যার মধ্যে মক্কায় ৩৫ জন ও মদিনায় ১১ জন মারা গেছেন। জেদ্দা, মিনা বা মুজদালিফায় কেউ মারা যায়নি। এছাড়া বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ২৬২ জন হাজি চিকিৎসা নিয়েছেন এবং ২৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরের হজ কার্যক্রম শুরু হয়েছিল ১৮ এপ্রিল এবং তা শেষ হয় ২১ মে। ফিরতি ফ্লাইট শুরু হয়েছে ৩০ মে থেকে এবং তা চলবে ৩০ জুন পর্যন্ত।
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের
সাইবার সুরক্ষা আইনের মাধ্যমে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী
এসএসসির খাতা ‘ঠিকমতো না দেখা’ পরীক্ষকদের জবাবদিহি করা হবে: শিক্ষামন্ত্রী
প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ পালানোর ঘটনায় ৫ পুলিশ সদস্য বরখাস্ত
সঙ্গীত একাডেমি