১৯ জুন ২০২৬

দেশে ফিরল লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ২ বাংলাদেশির মরদেহ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১০:৪০ পিএম
দেশে ফিরল লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ২ বাংলাদেশির মরদেহ

বাংলাপ্রেস ডেস্ক: দেশে ফিরল লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশির মরদেহ। শনিবার (৭ জুন) দিবাগত রাতে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ গ্রহণ করতে আসেন নিহতদের স্বজনরা।

এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি জানান, লেবাননে বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে ১০ জন প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। এর মধ্যে সাতজনের মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়েছে। বাকি মরদেহও দ্রুত সময়ের মধ্যে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে।

দক্ষিণ লেবাননের নাবাতিয়ে জেলার জিবদিন এলাকায় ইসরায়েলের ড্রোন হামলায় নিহত হন লেবাননপ্রবাসী শফিকুল ইসলাম ও নাহিদুল ইসলাম। তাদের দুজনেরই গ্রামের বাড়ি সাতক্ষীরায়। গত ১১ মে  স্থানীয় সময় দুপুরে তারা নিহত হন। নিহত শফিকুল সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের আফসার আলীর ছেলে আর নিহত নাহিদ আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের আব্দুল কাদেরের ছেলে।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি