দেশে ভোটার বাড়ল ৬ লাখ ২৮ হাজার
বাংলা প্রেস
প্রকাশ: ১৪ মে ২০২৬, ১০:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক:দেশে নতুন করে ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন ভোটার বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (১৪ মে) ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএইচ এম আনোয়ার পাশা সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, ২০২৫ সালের ১৯ নভেম্বর থেকে এ পর্যন্ত ভোটার তালিকায় যুক্ত হয়েছেন নতুন এসব ভোটার। এর আগে দেশে মোট ভোটার সংখ্যা ছিল ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন।
সর্বশেষ হালনাগাদ অনুযায়ী, দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জনে। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন এবং নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন।
ইসি সূত্র জানায়, এ সময়ে ভোটার বৃদ্ধির হার শূন্য দশমিক ৫ শতাংশ।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
হামের পরিবর্তে জলাতঙ্কের টিকা: ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ হাইকোর্টের
১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি