২ এপ্রিল ২০২৬

ঢাকায় আতিফ আসলামের কনসার্ট বাতিল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ১১:১৬ পিএম
ঢাকায় আতিফ আসলামের কনসার্ট বাতিল

বাংলাপ্রেস ডেস্ক:   বাংলাদেশে উপমহাদেশের জনপ্রিয় পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলামের বহুল প্রতীক্ষিত কনসার্ট শেষ মুহূর্তে বাতিল হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ কথা তিনি নিজেই জানিয়েছেন। 

পোস্টে সংগীতশিল্পী জানিয়েছেন, আয়োজকদের পক্ষ থেকে স্থানীয় প্রয়োজনীয় অনুমতি, নিরাপত্তা ছাড়পত্র এবং লজিস্টিকস ঠিকভাবে নিশ্চিত করা না যাওয়ায় তারা কনসার্টে অংশ নিতে পারছেন না।

বাংলাদেশি ভক্তদের প্রতি দুঃখ প্রকাশ করে তিনি বলেছেন, এমন পরিস্থিতিতে অনুষ্ঠানে অংশগ্রহণ করা সম্ভব নয়।

প্রসঙ্গত, আগামী শনিবার (১৩ ডিসেম্বর) জমকালো এ কনসার্ট হওয়ার কথা ছিল। পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলামের তার সঙ্গে মঞ্চ মাতানোর কথা ছিল দেশীয় ব্যান্ড নেমেসিস, আজম খান ফিডারস এবং আরও কয়েকজন ফোক শিল্পীর।

কনসার্টের আয়োজন করেছিল ‘মেইন স্টেইজ ইনক’ নামের একটি প্রতিষ্ঠান। সহ-আয়োজক হিসেবে ছিল ‘স্পিরিট অব জুলাই’। তবে কনসার্ট বাতিলের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি আয়োজকেরা।

১৩ ডিসেম্বর পূর্বাচলের চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (সিবিএফসি) কনসার্টের আয়োজনের কথা ছিল।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছিল, কনসার্টের মোট মুনাফার ৪০ শতাংশ অর্থ প্রদান করা হবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে। এই অর্থ জুলাই আন্দোলনে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারকে দীর্ঘ মেয়াদে সহায়তায় ব্যয় করা হবে।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি