১০ জুন ২০২৬

ধানমণ্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৯:৪১ এএম
ধানমণ্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

 


বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে একটি বহুতল ভবনে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুই ইউনিট।

বুধবার (১০ জুন) বিকাল ৫টা ৫০ মিনিটের দিকে বাংলাদেশ আই হসপিটালের পাশের ওই ভবনটিতে আগুন লাগে।


খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার ফরিদা ইয়াসমিন।

তিনি জানান, সাত মসজিদ রোডের পাঁচ তলা ভবনের ছাদের একটি রুমে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুই ইউনিট কাজ করছে। ভবনে ইলেকট্রনিকস পণ্য ও বিভিন্ন ট্রাভেল এজেন্সি প্রতিষ্ঠানের অফিস রয়েছে।


আগুনের সূত্রপাত ও হতাহতের বিষয় এখনও কিছু জানা যায়নি।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি