৩ জুন ২০২৬

ধর্মপাশায় জায়গা দখল করে দোকান ঘর নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৩ জুন ২০২৬, ১০:৩২ পিএম
ধর্মপাশায় জায়গা দখল করে দোকান ঘর নির্মাণের প্রতিবাদে মানববন্ধন


সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলায় ৫ নং সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন পরিষদের জমি দখল করে অবৈধভাবে দোকান নির্মাণের প্রতিবাদে ধর্মপাশায় মানববন্ধন অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার (৩ জুন) সকাল ১২ ঘটিকায় উপজেলা পরিষদ প্রাঙ্গণের সামনে মানববন্ধন অনুষ্টিত হয়। ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন পরিষদের মালিকানাধীন সরকারি জমি দখল করে অবৈধভাবে দোকান নির্মাণের অভিযোগে এলাকাবাসীর মধ্যে তীব্র উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। জনস্বার্থে ব্যবহৃত এই মূল্যবান সম্পত্তি দখলমুক্ত করে জনগণের অধিকার ও সরকারি সম্পদ রক্ষার দাবিতে সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছেন।

সরকারি ও জনকল্যাণমূলক কাজে ব্যবহারের জন্য নির্ধারিত ইউনিয়ন পরিষদের জমি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে দখল ও ব্যবহার করা আইন, ন্যায়বিচার এবং জনস্বার্থের পরিপন্থী। তাই অবৈধ দখলদারদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ এবং ইউনিয়ন পরিষদের সম্পত্তি রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ কামনা করা হচ্ছে। অবৈধ দখলদার মীর কাশেম চৌধুরী, হাবিবউল্লাহ চৌধুরী, জাহিদ হাসানের দৃষ্টান্ত মূলক শাস্তি কামনা করি। পাশাপাশি দখল মুক্ত চাই।

মানববন্ধনের প্রধান দাবিসমূহ-
ইউনিয়ন পরিষদের জমি অবিলম্বে অবৈধ দখলমুক্ত করতে হবে। দখল ও অবৈধ স্থাপনা নির্মাণের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সরকারি ও জনস্বার্থ সংশ্লিষ্ট সম্পত্তি সংরক্ষণ নিশ্চিত করতে হবে। ভূমি দখল ও অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। মানববন্ধনে বক্তব্য রাখেন- সুখাইর রাজাপুর উত্তর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল মিয়া, সাবেক চেয়ারম্যান আব্দুর রহিম, সুখাইর রাজাপুর উত্তর ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোস্তাক চৌধুরী প্রমুখ। মানববন্ধনের পরে ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেন।


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি