২২ মে ২০২৬

পিয়া জান্নাতুল

ধর্ষণ-হত্যা ঠেকাতে আইনের পাশাপাশি প্রয়োজন মানসিক পরিবর্তন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২২ মে ২০২৬, ১২:৩৯ পিএম
ধর্ষণ-হত্যা ঠেকাতে আইনের পাশাপাশি প্রয়োজন মানসিক পরিবর্তন

সংগৃহীত ছবি

বাংলাপ্রেস ডেস্ক:   পত্রিকা বা সামাজিক যোগাযোগ মাধ্যম খুললে নারী বা শিশু ধর্ষণ, ধর্ষণের পর হত্যার খবর পাওয়া যাচ্ছে বলে দাবি করেছেন মডেল ও আইনজীবী পিয়া জান্নাতুল। প্রতিনিয়ত এসব খবরে আমরা অভ্যস্ত হয়ে যাচ্ছি বলেও মন্তব্য করেন তিনি।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আজ বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় এসব কথা বলেন পিয়া জান্নাতুল। এসময় তিনি এসব ঘটনার বিচারের পাশাপাশি এর কারণ খতিয়ে দেখার দাবি জানান।

ভিডিওর ক্যাপশনে পিয়া লিখেছেন, প্রতিদিন নারী ধর্ষণ, তারপর হত্যা। শুধু কঠিন শাস্তি দিলেই হবে না, আমাদের সেই অসুস্থ মানসিকতাও বদলাতে হবে যেখান থেকে নারীর প্রতি সহিংসতা জন্ম নেয়।

তিনি বলেন, ‘শুধু আইন দিয়ে এই অপরাধগুলো কমানো সম্ভব না। অবশ্যই আমরা দ্রুত বিচার চাই। পাশাপাশি এমন অপরাধ কেন বেড়ে চলেছে সেটি নিয়ে আমাদের ভাবতে হবে।’

নারীদের প্রতি যে ফ্রাস্টেশন, এটা একটি বাচ্চা মেয়ের ওপর কিভাবে আসে? এমন প্রশ্ন রেখে পিয়া জান্নাতুল বলেন, ‘আমার মনে হয় এটার মধ্যে ভায়োলেন্ট পর্নগ্রাফি, টক্সিক ম্যাসকুলিনিটি, অনিয়ন্ত্রিত রাগ, ড্রাগ অ্যাবিউজ, চাইল্ডগুড ট্রমা—এগুলো একটি ছেলের মধ্যে যখন থাকে, এটারই বহিঃপ্রকাশ ঘটে নারী বা বাচ্চা শিশুদের প্রতি।

তিনি ছেলে শিশুদের মানসিক স্বাস্থ্য শেখানোর পরামর্শ দেন। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

FIRDAUS FASHIONS


FIRDAUS FASHIONS

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি