৪ এপ্রিল ২০২৬

দিনাজপুরে গভীর রাতে গাড়িচাপায় ছাত্রলীগ নেতাসহ নিহত ৩

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
দিনাজপুরে গভীর রাতে গাড়িচাপায় ছাত্রলীগ নেতাসহ নিহত ৩
বাংলাপ্রেস ডেস্ক: দিনাজপুরে নবাবগঞ্জ উপজেলার আলমনগর বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়কসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে নবাবগঞ্জ থানার ওসি ফেরদৌস ওয়াহিদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (৩০ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে ওই এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন, উপজেলার উত্তর শ্যামপুর গ্রামের মো. রবিউল ইসলামের ছেলে রিমন ইসলাম, নারায়ণপুর গ্রামের ইয়াসিন আলীর ছেলে কিবরিয়া ইসলাম ও কাঁচদহ গ্রামের জাহিদুল ইসলামের ছেলে সাব্বির হোসেন। তাদের মধ্যে কিবরিয়া ইসলাম উপজেলার বিনোদনগর ইউনিয়ন শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক। জানা গেছে, বুধবার (৩০ মার্চ) রাত ১২টার দিকে ওই তিনজনই নবাবগঞ্জ বাজার থেকে মোটরসাইকেল যোগে কাঁচদহ বাজারে যাচ্ছিলেন। পথে আলমনগর বাজারের সামনে পৌঁছালে একটি অজ্ঞাতনামা গাড়ি তাদের মোটরসাইকেলের পেছনে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলে থাকা তিনজনই মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই নিহত হন। নবাবগঞ্জ থানার ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, বুধবার রাতেই সংবাদ পেয়ে মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে। অজ্ঞাতনামা গাড়িটি আটকের চেষ্টা চলছে।   বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি