ডিসেম্বরের শেষ সপ্তাহে এসএসসির ফলাফল
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রস্তুত রয়েছে। প্রধানমন্ত্রীর সম্মতিতে ডিসেম্বরের শেষ সপ্তাহে শিক্ষা মন্ত্রণালয় ফল প্রকাশ করবে।
সোমবার (২০ ডিসেম্বর) আন্তঃশিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলাম বলেন, আমরা ফল প্রকাশের সব প্রস্তুতি সম্পন্ন করেছি। মন্ত্রণালয় অনুমতি দিলে ডিসেম্বরের যেকোনো দিন ফলাফল প্রকাশ করতে পারবো।’
এক্ষেত্রে প্রধানমন্ত্রীর সম্মতিরও প্রয়োজন রয়েছে বলে জানান তিনি।
তিনি বলেন, আমাদের টার্গেট ডিসেম্বরের শেষ সপ্তাহে অর্থাৎ ২৩ থেকে ৩০ তারিখ। তবে তারও আগে যদি শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি মিলে, আমরা ফলাফল প্রকাশে প্রস্তুত আছি।
জানা গেছে, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি থেকে ফলাফল প্রস্তুত করে রোববার শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর সম্মতি নিয়ে তারিখ নির্ধারণ করবে।
এর আগে, গত ১৪ নভেম্বর শুরু হয় এসএসসি ও সমমানের পরীক্ষা। শেষ হয় ২৩ নভেম্বর। করোনার কারণে এ বছর সংক্ষিপ্ত সিলেবাসে এসএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। পরীক্ষা শুরুর দিন শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, পরীক্ষা শেষের এক মাসের মধ্যে ফল প্রকাশ করা হবে।
এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন পরীক্ষার্থী অংশ নেয়।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি