২০ নভেম্বর ২০২৬

দক্ষিণ আফ্রিকা সফর শেষ হাসান মাহমুদের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৮:৫২ এএম
দক্ষিণ আফ্রিকা সফর শেষ হাসান মাহমুদের

বাংলাপ্রেস ডেস্ক: ডান কনুইয়ের চোটের কারণে দক্ষিণ আফ্রিকা সফর মাঝপথেই শেষ হয়ে গেল জাতীয় দলের পেসার হাসান মাহমুদের। ফলে স্বাগতিকদের বিপক্ষে দ্বিতীয় টেস্ট এবং আসন্ন সাদা বলের সিরিজে দলের সঙ্গে থাকছেন না এই ডানহাতি পেসার। শুক্রবার (২০ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, চোট থেকে পুরোপুরি সেরে ওঠা এবং পুনর্বাসন প্রক্রিয়া সম্পন্ন করার জন্যই হাসানকে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সামনে থাকা আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচির কথা মাথায় রেখে তাকে পর্যাপ্ত বিশ্রামের সুযোগ করে দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বোর্ড আশা করছে, এই সময়টুকু নিজের পুনর্বাসনে মনোযোগ দিতে পারলে হাসান দ্রুত সুস্থ হয়ে উঠবেন এবং পুরোপুরি ফিট হয়ে আবারও প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে পারবেন।
এর আগে, জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট চলাকালে হাসান মাহমুদকে বেশ অস্বস্তিতে থাকতে দেখা গিয়েছিল। প্রথমে কপালে বল লাগলেও তাতে খুব একটা সমস্যা হয়নি। পরবর্তীতে তার পুরোনো চোট টেনিস এলোবোতে ব্যথা শুরু হয়। দেশে ফিরে ডাক্তার দেখাবেন হাসান। গুরুতর হলে বিদেশেও চিকিৎসা নিতে পাঠানো হবে তাকে।
বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি