১৮ নভেম্বর ২০২৬

বাবা হলেন এনদ্রিক, ছেলের নাম রেখেছেন ‘কেনদ্রিক’

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১১:২৬ পিএম
বাবা হলেন এনদ্রিক, ছেলের নাম রেখেছেন ‘কেনদ্রিক’

২০ বছর বয়সেই বাবা হয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এনদ্রিক। ছবি: ইন্সটাগ্রাম

বাংলাপ্রেস ডেস্ক:  ব্রাজিলের জার্সিতে গোল করার আনন্দের রেশ কাটতে না কাটতেই জীবনের সবচেয়ে বড় উপহার পেলেন তরুণ ফরোয়ার্ড এনদ্রিক। একই দিনে মাঠে গোল করার পাশাপাশি বাবা হওয়ার সুখবরও দিয়েছেন তিনি।

এনদ্রিক ও তাঁর স্ত্রী গ্যাব্রিয়েলি মিরান্দার ঘর আলো করে এসেছে প্রথম সন্তান। পুত্রসন্তানের নাম রাখা হয়েছে কেনদ্রিক, যা বাবার নামের সঙ্গে মিল রেখেই ঠিক করেছেন তাঁরা।

গতকাল সিঙ্গাপুরের বিপক্ষে ৭-০ গোলের বড় জয় পেয়েছে ব্রাজিল। সেই ম্যাচে একটি গোল করার পাশাপাশি সতীর্থ ভিনিসিয়ুস জুনিয়রের একটি গোলে সহায়তাও করেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড। নিজের করা গোলটি স্ত্রী ও নবজাতক ছেলেকে উৎসর্গ করেন তিনি।

ম্যাচ শেষে স্পোরটিভিকে দেওয়া সাক্ষাৎকারে বাবা হওয়ার খবর জানান এনদ্রিক। তিনি বলেন, ‘সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, আমার স্ত্রী সন্তান জন্ম দিয়েছে। সে অসাধারণ একটি ছেলে, আমার স্ত্রীও খুব খুশি। এই গোলটি তার ও আমার স্ত্রীর জন্য।’

সন্তান জন্ম দেওয়ার পর স্ত্রীর প্রশংসাও করেন ২০ বছর বয়সী এই ফুটবলার। এনদ্রিক বলেন, ‘আমার স্ত্রী খুব শক্ত মনের মানুষ। সন্তান জন্ম দেওয়ার পর তাকে অনেক কিছুর মধ্য দিয়ে যেতে হচ্ছে। আমি জানি, বিষয়টি সহজ নয়। সে অসাধারণ একজন স্ত্রী।’

২০২৩ সালে পরিচয় হয় এনদ্রিক ও গ্যাব্রিয়েলির। পরের বছর সেপ্টেম্বরে বিয়ে করেন তাঁরা। এরপর ২০২৫ সালের জুলাইয়ে মাদ্রিদে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এই দম্পতি।

বর্তমানে গ্যাব্রিয়েলির বয়স ২৩ বছর, আর এনদ্রিকের ২০। অর্থাৎ, বয়সে স্ত্রীর চেয়ে তিন বছরের ছোট ব্রাজিলের এই তরুণ তারকা।
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি