ডোমারে ৬ মাসের সাজা প্রাপ্ত আসামী আনছারুল গ্রেফতার
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে ৬ মাসের সাজা প্রাপ্ত আসামী আনছারুল ইসলাম (২৭) কে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ।
মঙ্গলবার (১৪ মার্চ) সকাল ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ডোমার থানার এসআই লুৎফর রহমান ও সঙ্গীয় ফোর্স আসামীর নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। আনছারুল ইসলাম উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের ডাংঙ্গাপাড়া গ্রামের অলিয়ার রহমানের ছেলে।
থানা সুত্রে জানা যায়, আনছারুলের বিরুদ্ধে ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে ১৯ (১) টেবিলে ৭ (ক) ধারায় জিআার মামলা নং- ১৬৪/১৭ রুজু হয়। বিজ্ঞ আদালত তাকে ৬ মাসের কারাদন্ড প্রদান করেন। দির্ঘদিন থেকে আনছারুল পলাতক ছিল। ডোমার থানা পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
ডোমার থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, সাজাপ্রাপ্ত আনছারুল এতোদিন পলাতক ছিলো। বিজ্ঞ আদালতের নির্দেশনা মতে আজ তাকে গ্রেফতার করতে পেরেছি। দুপুরে তাকে জেলা আদালতে পাঠানো হয়েছে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Jalalabad Summer Bash
সঙ্গীত একাডেমি