ডোমারে ৭০ পিচ টাপেন্টাডল ট্যাবলেটসহ ২ যুবক গ্রেফতার
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে নেশা জাতীয় ৭০ পিচ টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ ২ যুবককে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ।
রবিবার সকালে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার
জোড়াবাড়ী ইউনিয়নের বেতগাড়া পানা সরকার বাজার এলাকার সামছুল হকের ছেলে সামিউল ইসলাম (২১) এবং ডোমার পৌরসভার ৬নং ওয়ার্ড পাঠানপাড়া এলাকার সফিয়ার রহমানের ছেলে রাব্বি ইসলাম (২৫)। থানা সুত্রে জানাযায়, শনিবার (২৮ জানুয়ারি) বিকেলে ডোমার উপজেলার বোড়াগাড়ি ইউনিয়নের মাহিগঞ্জ বাজার থেকে তাদের আটক করা হয়। এ সময় সামিউলের কাছ থেকে ৪০ পিচ এবং রাব্বির কাছ থেকে ৩০ পিচসহ মোট ৭০ পিচ নেশাজাতীয় টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় ডোমার থানার এসআই আবু সাব্বির রাবু বাদী হয়ে মামলা নং-১২ (০১) ২৩ দায়ের করেন। এবিষয়ে ডোমার থানার অফিসার ইনচার্জ মাহমুদ উন-নবী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, দুজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে দুপুরে তাদের বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Jalalabad Summer Bash
সঙ্গীত একাডেমি