ডোমারে গৃহবধূ ধর্ষণের অভিযোগে ইউপি সদস্য গ্রেফতার
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে গৃহবধুকে ধর্ষণের অভিযোগে এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ। থানা সুত্র জানায়, উপজেলার হরিণচড়া ইউনিয়নের পশ্চিম হরিণচড়া গ্রামের মাষ্টার পাড়ার জনৈক স্বর্ণা (ছদ্মনাম) গত ১৩ই সেপ্টেম্বর রাত ১০টায় প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে একই এলাকার ওই ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য তরিকুল ইসলাম (৪০) কর্তৃক ধর্ষণের শিকার হয় ওই নারী।
এ ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ডোমার থানায় একটি মামলা দায়ের করে। যার নম্বর -১২(০৯)২৩। তাং-১৪.০৯.২০২৩ইং। শুক্রবার ভোরে ডোমার থানার ওসি (তদন্ত) মাসুদ করিমের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে আসামী কে গ্রেফতার করে।
এ ব্যপারে ডোমার থানার অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী জানান, মামলা সংক্রান্তে বিশেষ অভিযান পরিচালনা করে আসামিকে ডোমার থানা এলাকা হতে রাতেই গ্রেফতার করা হয়। আসামি তরিকুল ইসলাম কে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়। ভিকটিমের মেডিকেল পরীক্ষা সহ অন্যান্য আইন গত বিষয় সমুহ প্রক্রিয়াধীন রয়েছে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি