ডোমারে “লাভ শেয়ার বিডি ইউএস”এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কম্বল বিতরণ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে “লাভ শেয়ার বিডি ইউএস” এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এলাকার অসহায়, দুঃস্থ ও বৃদ্ধ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
সোমবার (৩১ জানুয়ারি) সকাল ১১টায় পৌর এলাকার সাহাপাড়া সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বিএসসি’র বাস ভবনে ডোমার মহিলা ডিগ্রী কলজের অধ্যক্ষ শাহিনুল ইসলাম বাবু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন, ডোমার পৌরসভার সফল মেয়র বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু।
এ সময় বিশিষ্ট ব্যবসায়ী সহিদুল ইসলাম, লাভ শেয়ার বিডি’র স্বেচ্ছাসেবক শিক্ষক শরিফুল ইসলাম মানিক, আফছানা ইয়াছমিন আশা, মায়েদুল হক বসুনিয়া তুর্য, জাহাঙ্গীর আলম, তহিদুল সরকার, প্রভাষক আবুল কালাম আজাদ, লুলু আল মাকনুন, মোহাম্মদ আলী মোর্শেদ, অবঃ সার্জেন্ট আলমগীর হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী তরিকুল ইসলাম শিমুল, খালিদ মাহমুদ, আজিজুর রহমান বিপু, আব্দুল আউয়াল লাকী প্রমূখ উপস্থিত ছিলন। পরে এলাকার ২ শতাধীক অসহায় ও দুঃস্থ বৃদ্ধ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু বলেন, উত্তর অঞ্চলে তীবৃ শীতের কারণে মানুষ যখন দিশেহারা এমন সময় নীলফামারীর লাভ শেয়ার বিডি ইউএস এর এমন উদ্যোগ অবশ্যই প্রসংশনীয়, সংগঠনের কার্যক্রম গতিশীল করতে সহযোগিতার প্রতিশুতি ব্যক্ত করেন। ডোমার পৌর এলাকার বৃদ্ধ ও অসহায় মানুষকে সহায়তা করায় লাভ শেয়ার বিডি ইউএস এর সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি