৩ এপ্রিল ২০২৬

ডোমারে মহান বিজয় দিবস উদযাপন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ডোমারে মহান বিজয় দিবস উদযাপন
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে যথাযথ মর্যদায় মহান বিজয় দিবস ও স্বাধীনতার সূর্বণজয়ন্তী উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন আয়োজিত বৃহস্পতিবার ভোর ৫টায় ডোমার হাইস্কুল মাঠে তোপধ্বনীর মাধ্যদিয়ে জাতীয় পতাকা উত্তোলন করে দিবসটির সুচনা করা হয়। সূর্যদয়ের সাথেই হৃদয়ে স্বাধীনতা চত্বরে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাজ্ঞাপন করে পুস্পমাল্য অর্পণ করেন, উপজেলা পরিষদের পক্ষে উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদ, ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার,বেগম রৌশন কানিজ, উপজেলা প্রশাসনের পক্ষে নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম, সহকারী কমিশনার (ভুমি) জায়িদ ইমরুল মোজাক্কিন, ডোমার থানার পক্ষে সহকারী পুলিশ সুপার (সার্কেল) আলী মোহাম্মদ আব্দুল্লাহ, পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) সোহেল রানা, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরননবী, আব্দুল জব্বার, পৌর কমান্ডার ইলিয়াছ হোসেন, ডোমার প্রেসক্লাব, নাট্য সমিতি, সাহিত্য ও সংস্কৃতি পরিষদসহ বিভিন্ন সামাজিক ও সংস্কৃতিক সংগঠন শহীদ বেদীতে পুস্পমাল্য অর্পণ করেন। পরে সকাল ৮টা. ৩০ মিনিটে উপজেলা পরিষদ মাঠে প্যারেড, কুচকাওয়াজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ডিসপ্লে প্রর্দশন করেন। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণে করা হয়। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি