ডোমারে মোটর সাইকেল কাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে জননেত্রী শেখ হাসিনা’র ৭৬ তম জন্ম দিবস উদযাপন উপলক্ষ্যে মোটর সাইকেল কাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ছাত্রলীগ ভোগডাবুড়ী ইউনিয়ন শাখা আয়োজিত শনিবার বিকালে চিলাহাটি মার্চেন্টস উচ্চ বিদ্যালয় মাঠে ভোগডাবুড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি এ,কে,এ জাহাঙ্গীর বসুনিয়া রাসেল এর সভাপতিত্বে ছাত্রনেতা আহসান হাবীব শাওন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ফুটবল খেলার শুভ উদ্বোধন করেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক চৌধুরী।
বিশেষ অতিথি হিসাবে চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মশিউর রহমান, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আরমিন জাহান, সাবেক সহ-সভাপিত শরিফুল হক প্রামানিক, যুগ্ন সাধারণ সম্পাদক আসমা সিদ্দিকা বেবি, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান লিটু, ভোগডাবুড়ী ইউনিয়ন শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরিয়ার কবির শাওন, সাবেক সাধ্ধাসঢ়;রণ সম্পাদক তানজিরুল আহসান রিয়েল প্রমূখ বক্তব্য রাখেন। উক্ত খেলায় পঞ্চগড় ফুটবল একাদশ বনাম সৈয়দপুর ফুটবল একাদশ অংশগ্রহন করে।
তাদের দুই দলের মধ্যে বাঘ সিংহের লড়াইয়ে পঞ্চগড় ফুটবল একাদশকে হারিয়ে ২/৩ গোলে সৈয়দপুর ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়। শেষে সেরা খেলোয়ার ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিগণ।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Jalalabad Summer Bash
সঙ্গীত একাডেমি