ডোমারে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার নাজমুল আলম (বিপিএএ) এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন ডোমার প্রেসক্লাব এর নেতৃবৃন্দ। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সোমবার (১৪ আগস্ট) দুপুরে সৌজন্য সাক্ষাৎ ওমতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ডোমার প্রেসক্লাবের সভাপতি আসাদুজ্জামান চয়ন এর নেতৃত্বে ডোমার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, সংগঠনের সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা, সহ সভাপতি আবু ফাত্তাহ কামাল পাখি, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক মাসুম, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আনিছুর রহমান মানিক, অর্থ সম্পাদক রবিউল হক রতন, প্রচার ও দপ্তর সম্পাদক রাশেদুল ইসলাম আপেল, আঠিয়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বানেশ্বর রায় প্রমুখ উপস্থিত ছিলেন।
সৌজন্য সাক্ষাতকালে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম (বিপিএএ) সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, সবাইকে সাথে নিয়ে পথ চলতে চাই। আপনাদের যেকোনো প্রয়োজনীয়তায় আমাকে সাথে পাবেন এবং এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে নিয়ে মিলেমিশে কাজ করতে চাই।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি