ডোমারে স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: প্রবাসী কল্যাণ সমিতির আয়োজনে ও বৃহত্তর রংপুর জনকল্যাণ সমিতির সাহায্যার্থে স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার সকাল ১১টায় নীলফামারীর ডোমার পৌর এলাকার বিশ্রাম হোটেল ক্যাম্পাসে প্রবাসী কল্যাণ সমিতি ডোমার উপজেলার সন্ব^য়কারী আলহাজ্ব ডাঃ ফিরোজ আলম চিনু’র সভাপতিত্বে সহকারী অধ্যাপক ডেইজী নাসনীন মাশরাফী নিনা’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ডোমার পৌরসভার মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু।
বিশেষ অতিথি হিসাবে ডোমার মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শাহিনুল ইসলাম বাবু, প্রবাসী কল্যাণ সমিতি সদস্য সচিব নুরল ইসলাম বিএসসি, সংগঠক শহিদুল সরকার, বীর মুক্তিযোদ্ধা লুৎফল হক ফাউন্ডেশনের সভাপতি আনজারুল হক, ডোমার ইসলামিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ সামসুদ্দিন হোসাইনী, সমাজ সেবক গোলাম কুদ্দুস আইয়ুব, শিক্ষিকা সোনালী বেগম
প্রমূখ বক্তব্য রাখেন। আলোচনা শেষে দেশ ও জাতীর মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। শেষে স্কুল ও মাদ্রাসার শিশুসহ অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে ৩ শতাধীক কম্বল বিতরণে করেন অনুষ্ঠানের অতিথিগণ।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি