ডোমারে সোনারায় ইউপির নব-নির্বাচিত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারী ডোমারে ৯নং সোনরায় ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান গোলাম ফিরোজ চৌধুরীর দায়িত গ্রহন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় পরিষদ মাঠে এলাকাবাসী আয়োজিত ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মজিবুল ইসলামের সঞ্চালনায় নব- নির্বাচিত চেয়ারম্যান গোলাম ফিরোজ চৌধুরীর সভাপতিত্বে জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান, ইউনিয়ন আ’লীগের সভাপতি সহিদ আহম্মেদ শান্তু, উপজেলা ছাত্রলীগের সভাপতি সব্যসাচী রায়, উপজেলা আ’লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রেজাউল হাসান, বোড়াগাড়ী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মন্ধসঢ়;জুর আহমেদ ডন, উপজেলা কৃষকলীগের সভাপতি হাবিবুল হক দুলাল, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি বদরুজ্জামান র্চামিং, মাওঃ আব্দুল রাকীব, সৈয়দ মিজানুর রহমান হুজুর প্রমূখ বক্তব্য রাখেন।
এ সময় ইউনিয়নের নব-নির্বাচিত ইউপি সদস্য, আ’লীগসহ সকল অঙ্গ সংগঠনের নেতা ও কর্মী উপস্থিত ছিলেন। আলোচনা শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরিষদে আসন গ্রহন শেষে এলাকাবাসী নব-নির্বাচিত চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান।
চেয়ারম্যান গোলাম ফিরোজ চৌধুরীর বলেন, জাতির জনকের সুযোগ্য কন্যা মাননীয় প্রধান মন্ত্রীর দিক নির্দেশনায় জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। এলাকাবাসীকে সাথে নিয়ে শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়তে সোনারায় ইউনয়নকে মডেল ইউনিয়নে রুপান্তিত করবো।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি