ডোমারে স্বেচ্ছাসেবক দল গোমনাতী ইউনিয়ন শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল গোমনাতী ইউনিয়ন শাখার কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে। ১৯ সেপ্টেম্বর ২০২৩ইং তারিখের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী
স্বেচ্ছাসেবক দল গোমনাতী ইউনিয়ন শাখার কমিটি বিলুপ্ত ঘোষনা করেন ডোমার উপজেলা কমিটির আহবায়ক ইমরানুল হক আনোয়ার ও রইছুল আলম।
জানাযায়, গত ২৮ আগস্ট ২০২৩ইং তারিখে উক্ত ইউনিয়নের কমিটি গঠন করা হয়। তবে উক্ত নব-গঠিত কমিটির সভাপতি রেজাউল আলম ও সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম এর বিরুদ্ধে নানাবিধ দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডের অভিযোগ পাওয়া যায় এবং তা প্রমানিত হওয়ায় গত ১৯ সেপ্টেম্বর ২০২৩ইং তারিখের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে স্বেচ্ছাসেবক দল গোমনাতী ইউনিয়ন শাখার কমিটি বিলুপ্ত ঘোষনা করেন ডোমার উপজেলা কমিটির নেতৃবৃন্দ।
ইতোমধ্যে একটি পৌরসভা ও দশটি ইউনিয়নের বেশ কয়েকটি শাখার সম্মেলনের মাধ্যমে স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠন করা হয়েছে। যাছাই বাছাই পূর্বক আগামীতে গোমনাতী ইউনিয়ন শাখার কমিটি গঠন করা হবে বলে, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইমরানুল হক আনোয়ার জানান।
বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি