৩ এপ্রিল ২০২৬

দ্রব্যমূল্যের উর্ধগতির প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন-সমাবেশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
দ্রব্যমূল্যের উর্ধগতির প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন-সমাবেশ
নোয়াখালী থেকে সংবাদদাতা: দ্রব্যমূল্য, গ্যাস ও জ্বালানী তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন-সমাবেশ হয়েছে। শুক্রবার সকাল ১১টায় নোয়াখালী প্রেসক্লাবের সামনে ন্যাশনাল পিপলস্ পার্টি (এনপিপি) জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন-সমাবেশ করা হয়। ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেন, সরকার দেশের উন্নয়নে অনেক সাফল্য অর্জন করলেও এ সরকারের সময় বার বার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি পেয়েছে, একাধিকবার গ্যাস ও জ্বালানী তেলের দাম বৃদ্ধি পেয়েছে। ফলে অসহায়-দরিদ্র মানুষ আরো অসহায় ও দরিদ্র হয়ে পড়েছে। এভাবে চলতে থাকলে সকল শ্রেণি-পেশার মানুষ রাস্তায় নেমে আন্দোলন শুরু করবে। যা সরকারের জন্য মঙ্গলজনক হবে না। বক্তারা নিত্যপ্রয়োজীয় পণ্য, তেল ও গ্যাসসহ সকল পণ্যের দাম কমিয়ে আনার দাবী জানিয়েছে। এ সময় বক্তব্য রাখেন, এনপিপি চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক মো. কামাল পাশা, ধর্ম বিষয়ক সম্পাদক মো. আশরাফ উদ্দিন, জেলা শাখার আহ্বায়ক আক্তার হামিদ, সদস্য সচিব আলী মর্তুজা ও ইফতেখার উদ্দিন প্রমূখ। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি