দুই বছর পর দেশে ফিরলেন শাবানা

বাংলাপ্রেস ডেস্ক: নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়িকা শাবানা প্রায় দুই বছর পর দেশে ফিরেছেন। গেল দুই দশকের বেশি সময় ধরে তিনি প্রবাস জীবনযাপন করছেন। মাঝে মাঝে সুযোগ পেলেই দেশে আসেন। সেই ধারাবাহিকতায় গেল বছরের ২৭ ডিসেম্বর তিনি তার স্বামী চিত্রপ্রযোজক ওয়াহিদ সাদিককে নিয়ে দেশে এসেছেন।
জানা যায়, শাবানা স্বামী-সন্তান-সংসার নিয়ে মার্কিন মুলুকের নিউ জার্সি শহরে স্থায়ী হয়ে বসবাস করছেন। পারিবারিক কিছু কাজে শাবানা এবার দেশে এসেছেন। তিন সপ্তাহ থেকে আবার ফিরে যাবেন যুক্তরাষ্ট্রে। এর আগে ২০১৭ সালের নভেম্বরে বাংলাদেশে এসেছিলেন শাবানা।
শাবানার বড় মেয়ে ফারহানা সাদিক সুমি এমবিএ, সিপিএ পাস করে কিছুদিন চাকরি করতেন। পরে তার দুই বাচ্চাকে দেখাশোনার জন্য তিনি চাকরি ছাড়েন। ছোট মেয়ে সাবরিনা সাদিক বিশ্বখ্যাত ইয়েল ও হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে উচ্চতর ডিগ্রি নিয়ে বর্তমানে শিকাগোর হার্ভার্ড ইউনিভার্সিটিতে শিক্ষকতা করছেন। একমাত্র ছেলে শাহীন সাদিক নিউজার্সির রাদগার্স ইউনিভার্সিটি থেকে বিবিএ সম্পন্ন করে এখন সেখানকার স্বনামধন্য ব্লুমবার্ড কোম্পানিতে কর্মরত।
ঢাকাই সিনেমার সোনালি ইতিহাসের সাক্ষী চিত্রনায়িকা শাবানা। তিন দশকেরর ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। তবে হঠাৎ করেই ১৯৯৯ সালে চলচ্চিত্র ক্যারিয়ারের সমাপ্তি জানান। এরপর তাকে আর কোনও চলচ্চিত্রে দেখা যায়নি। সন্তানদের উন্নত ভবিষ্যৎ ও উচ্চশিক্ষা নিশ্চিত করতে ওই বছরই স্বামী চিত্রপ্রযোজক ওয়াহিদ সাদিককে নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
মৃত্যুর দুই দিন আগে কী বলেছিলেন সঞ্চিতা? সহ-অভিনেতা সোরাব বেদির স্মৃতিচারণে নতুন আলোচনা
নায়িকাদের অশালীনভাবে উপস্থাপন? তামান্নার মন্তব্যে দক্ষিণি সিনেমা নিয়ে নতুন বিতর্ক
সঙ্গীত একাডেমি