দুই ডিসিকে বদলি করল ডিএমপি
বাংলা প্রেস
প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৭:৪৭ এএম
বাংলাপ্রেস ডেস্ক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দুই উপকমিশনারের (ডিসি) দায়িত্ব রদবদল করা হয়েছে। সুপ্রিম কোর্ট অ্যান্ড স্পেশাল কোর্ট সিকিউরিটি বিভাগ ও সিটি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগে এই রদবদল আনা হয়।
শনিবার (২০ জুন) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়, ডিএমপির সুপ্রিম কোর্ট অ্যান্ড স্পেশাল কোর্ট সিকিউরিটি বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ নূরে আলম সিটি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগে উপ-পুলিশ কমিশনারের দায়িত্ব পালন করবেন। আর ডিএমপির সিটি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের ভারপ্রাপ্ত উপ-পুলিশ কমিশনার সাজেদুর রহমান ডিএমপির সুপ্রিম কোর্ট অ্যান্ড স্পেশাল কোর্ট সিকিউরিটি বিভাগের ভারপ্রাপ্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন। সূত্র: যুগান্তর
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
কীসের হাসিনা, তার চেহারা কি দেখা গেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর
৭ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
বিদেশফেরত শিক্ষার্থীদের জন্য সুযোগ তৈরিতে কাজ করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১০ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি