১৩ নভেম্বর ২০২৬

মেসিহীন আর্জেন্টিনা, ফাঁকা গ্যালারি: বদলে যাচ্ছে ফুটবলের বাস্তবতা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১১:২৭ পিএম
মেসিহীন আর্জেন্টিনা, ফাঁকা গ্যালারি: বদলে যাচ্ছে ফুটবলের বাস্তবতা

বাংলাপ্রেস ডেস্ক: মেসির অবসরের পর আর্জেন্টিনার প্রথম ম্যাচটি শুরু হলো প্রায় ফাঁকা গ্যালারির সামনে। শনিবার (১৪ নভেম্বর) ম্যাচটি হয়েছে বোকা জুনিয়র্সের মাঠে। দর্শকের আগ্রহে ভাটা পড়ার কারণে উরুগুয়ের বিপক্ষে প্রীতি ম্যাচে লা বমবোনেরার কিছু অংশ বন্ধ রাখার সিদ্ধান্তও নিয়েছিল আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন।

মনুমেন্তালে মেসির বিদায়ী ম্যাচে তিল ধারণের ঠাঁই ছিল না। অথচ এক মাস পর এবার দৃশ্যটা একেবারে উল্টো। ম্যাচ শুরুর ঠিক আগে নর্তে বাইয়া অংশ খুলে দেওয়া হয়। তখন আরও মানুষ ঢুকতে থাকেন। দশ মিনিটের মধ্যে ওই অংশ ভরে ওঠে। তবে বাকি স্টেডিয়ামের চিত্র বদলায়নি।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম ওলের খবর অনুযায়ী, ১০ হাজার টিকিট বিক্রি হয়েছে। বাকিরা এসেছেন আমন্ত্রণে। উরুগুয়ের সমর্থকদের জন্য নির্ধারিত অংশ বাদে পুরো তৃতীয় তলা বন্ধ ছিল। দক্ষিণ প্রান্তের প্রথম ও দ্বিতীয় তলায়ও কোনো দর্শক ছিলেন না।  আয়োজকেরা বলছেন, দর্শক কম হওয়ায় তারা নিজেরাই এই সিদ্ধান্ত নিয়েছেন। ধারণক্ষমতার কোনো সীমাবদ্ধতা ছিল না। সব মিলিয়ে মাঠে এসেছিলেন প্রায় ২৫ হাজার মানুষ, যা ৫০ শতাংশেরও কম।

টিকিটের দামও একটা বড় নিয়ামক হিসেবে কাজ করেছে এখানে। গ্যালারির টিকিটের দাম ছিল ৯৫ হাজার পেসো। অথচ রিভারের মাঠে বেনিনের বিপক্ষে ম্যাচে এই টিকিটের দাম ছিল ৯০ হাজার পেসো।

উরুগুয়ের ম্যাচের চেয়ারের টিকিটের দাম ছিল ১ লাখ ৪০ হাজার থেকে ২ লাখ ২০ হাজার পেসো। প্রিফারেনশিয়াল অংশের টিকিট ছিল ২ লাখ ৯০ হাজার পেসো।

আরও একটা কারণ ছিল টিকিটের প্রাপ্তিস্থান। টিকিট কিনতে হতো উরাকান স্টেডিয়াম থেকে। এতে বিক্রিতে বাধা পড়ে থাকতে পারে। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অ্যাপে টিকিট কেনার সুযোগ ছিল, কিন্তু তাতে সাড়া মেলেনি।

আগামী বছরের মাঝামাঝি ২০৩০ বিশ্বকাপের বাছাই শুরু হবে। বিশ বছরে এই প্রথম মেসিকে ছাড়া খেলবে আর্জেন্টিনা। তাই আগামী ম্যাচগুলোর জন্য এটি তাদের শিক্ষা হতে পারে।

গত ফিফা উইন্ডোতেও রিভারের মাঠে বুরকিনা ফাসোর বিপক্ষে স্টেডিয়াম ভরেনি। তবে তখন ফাঁকা অংশ এত চোখে পড়েনি।
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি