২২ আগস্ট ২০২৬

দ্বিতীয় সপ্তাহেও দাপট ‘আওয়ারাপন ২’-এর, আয় ১৭০ কোটির পথে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০৩:১২ পিএম
দ্বিতীয় সপ্তাহেও দাপট ‘আওয়ারাপন ২’-এর, আয় ১৭০ কোটির পথে

বিশ্বজুড়ে ‘আওয়ারাপন ২’-এর মোট গ্রস কালেকশন এখন প্রায় ১৭০ কোটি রুপি।

বাংলাপ্রেস ডেস্ক:  প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই দর্শক টানতে সফল ইমরান হাশমি অভিনীত রোমান্টিক অ্যাকশন ড্রামা সিনেমা ‘আওয়ারাপন ২’। গত ১৪ আগস্ট বিশ্বজুড়ে মুক্তি পাওয়া সিনেমাটি বক্স অফিসে দুর্দান্ত শুরুর পর দ্বিতীয় সপ্তাহেও নিজের শক্ত অবস্থান ধরে রেখেছে। খবর এনডিটিভির।  ইন্ডাস্ট্রি ট্র্যাকার ‘স্যাকনিল্ক’-এর তথ্য অনুযায়ী, মুক্তির অষ্টম দিনে ভারতে সিনেমাটির নেট আয় ৫.৫০ কোটি রুপি। এর মাধ্যমে ভারতের বাজারে সিনেমাটির মোট নেট কালেকশন দাঁড়িয়েছে ১১৯ কোটি রুপি। আর ভারতে ছবিটির গ্রস (সর্বমোট) আয় পৌঁছেছে ১৪১.৮৭ কোটি রুপিতে। 

দেশীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও বেশ ভালো ব্যবসা করছে চলচ্চিত্রটি। অষ্টম দিনে প্রবাসী বাজার থেকে সিনেমাটি আরও ১ কোটি টাকা সংগ্রহ করেছে। ফলে বিদেশের মাটিতে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ২৭.৩০ কোটি রুপি। সব মিলিয়ে বিশ্বজুড়ে ‘আওয়ারাপন ২’-এর মোট গ্রস কালেকশন এখন ১৬৯.১৭ কোটি রুপি, যা খুব দ্রুতই ১৭০ কোটির মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে।

মুক্তির প্রথম দিন ২২ কোটি দিয়ে খাতা খোলার পর প্রথম উইকেন্ডে সিনেমাটির আয় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়। দ্বিতীয় দিনে ৩৩.৭৫ কোটি এবং তৃতীয় দিনে ২৬ কোটি রুপি আয় করে ছবিটি। 

তবে পরের সপ্তাহের কর্মদিবসের শুরুতেই এর আয়ে খানিকটা ভাটা পড়ে; চতুর্থ দিনে ৯.২৫ কোটি, পঞ্চম দিনে ৯.৭৫ কোটি, ষষ্ঠ দিনে ৬.৭৫ কোটি এবং সপ্তম দিনে ৬ কোটি রুপি সংগ্রহ করে। এরপর অষ্টম দিনে আরও ৫.৫০ কোটি যোগ হলে প্রথম আট দিন শেষে এর ভারতের বাজার থেকে মোট নেট কালেকশন দাঁড়ায় ১১৯ কোটি রুপি। 

২০০৭ সালের আলোচিত সিনেমা ‘আওয়ারাপন’-এর এই সিক্যুয়েলটি পরিচালনা করেছেন নিতিন কক্কর। বিশেষ ফিল্মস-এর ব্যানারে ছবিটির প্রযোজনায় রয়েছেন বিশেষ ভাট ও মুকেশ ভাট। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইমরান হাশমি ও দিশা পাটানি। এ ছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন পুরন গাব্বি, অনিরুদ্ধ রাওয়াল, শাবানা আজমি, সুবিন্দর ভিকি, বিজয়ন্ত কোহলি এবং অতুল কুমার। 

ছবিতে শিবম পন্ডিত চরিত্রে ইমরান হাশমির ভালোবাসা, ত্যাগ ও পাপমোচনের টানাপোড়েনের মধ্য দিয়ে পুনরায় অপরাধ জগতে জড়িয়ে পড়ার গল্প তুলে ধরা হয়েছে।  সূত্র: যুগান্তর
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আমরা ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি দেখতে চাই!


আমরা ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি দেখতে চাই!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি