১৮ মে ২০২৬

এবার চরম ক্ষেপেছেন ট্রাম্পের দুই ছেলে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
এবার চরম ক্ষেপেছেন ট্রাম্পের দুই ছেলে
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটের ফল নিয়ে এবার চরম ক্ষেপেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই ছেলে। বাবার প্রতি রিপাবলিকানরা দৃঢ় সমর্থন দেখাতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন। নির্বাচনের পর দিন টুইটে তারা রিপাবলিকানদের ওপর ক্ষোভ প্রকাশ করেন। ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র অভিযোগ করে বলেছেন, তাদের দল ‘দুর্বল’ হয়ে পড়ছে। রিপাবলিকান সমর্থকদের উদ্দেশে টুইটারে তিনি লিখেছেন– 'ইচ্ছা ও লড়াই করার সক্ষমতা দেখানোর যথাযথ একটি প্ল্যাটফর্ম আছে তাদের। কিন্তু উল্টো দেখা যাচ্ছে, গণমাধ্যমের সামনে তারা মুষড়ে পড়ছে।' ‘হতাশ হবেন না। ডোনাল্ড ট্রাম্পই লড়াই করে যাবেন। বরাবরের মতো তারা কেবল দেখবেন!’ ট্রাম্পের আরেক ছেলে এরিক ট্রাম্প সমর্থকদের প্রতি উষ্মা প্রকাশ করে বলেছেন, ‘কোথায় রিপাবলিকানরা! কিছুটা তো মেরুদণ্ড থাকা উচিত। এই জালিয়াতির বিরুদ্ধে লড়ো। এই সময়ে ভেড়া হয়ে থাকলে আমাদের ভোটাররা আপনাদের কখনই ভুলবে না।’ নির্বাচনে জয়ের খুব কাছাকাছি চলে এসেছেন ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন। এখন পর্যন্ত পাওয়া ৪৫ রাজ্যের ভোটে ইলেকটোরাল কলেজের মধ্যে ২৬৪টি গেছে তার ঘরে। প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৪টি ভোট। ২৭০-এর সেই ‘ম্যাজিক ফিগার’ থেকে আর মাত্র ছয়টি ইলেকটোরাল দূরে আছেন বাইডেন। নিশ্চিত পরাজয় দেখে প্রলাপ বকছেন ট্রাম্প। ট্রাম্প ভোটে কারচুপির অভিযোগ তুলেছেন। প্রয়োজনে সুপ্রিমকোর্টে যাবেন বলেও হুমকি দিয়ে রেখেছেন তিনি। তার এ অবস্থান নিয়ে রিপাবলিকান পার্টির অনেকেই নাখোশ বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। জ্যেষ্ঠ রিপাবলিকানদের মধ্যে ইউটাহর সিনেটর মিট রমনি এবং মেরিল্যান্ডের গভর্নর ল্যারি হোগান প্রকাশ্যেই ট্রাম্পের সমালোচনা করেছেন। রিপাবলিকান প্রার্থী গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করছে বলেও মন্তব্য করেছেন তারা। রিপাবলিকান নেতাদের একটি বড় অংশ এখনও চুপ থাকায় ট্রাম্প সমর্থকদের মধ্যে ক্ষোভও বাড়ছে। টুইটারে মাইক চেরনোভিচ নামে এক ট্রাম্প সমর্থক জাতিসংঘে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত নিকি হ্যালির নীরবতার সমালোচনা করেন। তার পোস্টের প্রতিক্রিয়ায় ট্রাম্পের ছেলে ডোনাল্ড জুনিয়র ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়নের দিকে চোখ থাকা নেতাদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন। ‘রিপাবলিকান পার্টি থেকে ২০২৪ সালে প্রার্থী হতে পারেন এমন ব্যক্তির মধ্যে কার্যত সবারই কোনো ধরনের ভূমিকা না দেখাটা খু্বই চমৎকার।’ বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি