১ নভেম্বর ২০২৬

৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি চালুর সম্ভাবনা, শর্ত ইরানের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ এএম
৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি চালুর সম্ভাবনা, শর্ত ইরানের

হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে।

বাংলাপ্রেস ডেস্ক:  ইরানের দেওয়া কয়েকটি শর্ত মেনে নিলে দুই দিনের মধ্যেই হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

রোববার (১ নভেম্বর) আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাগচি এসব কথা বলেন। 

শর্তগুলোর মধ্যে রয়েছে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি কমানো এবং ইরানের নির্ধারিত নতুন নৌপথের আনুষ্ঠানিক স্বীকৃতি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে তেহরানের প্রাথমিক সাত দিনের পরিকল্পনা নিয়ে আলোচনা চলছিল। তবে কাতারের পক্ষ থেকে সময়সীমা কমিয়ে পাঁচ দিন বা তার নিচে আনার প্রস্তাব দেওয়া হয়। 

শনিবার কাতারের প্রতিনিধিদলের সফরের সময় এ নিয়ে আলোচনা হয়েছে। শেষ পর্যন্ত দুই দিনে পরিকল্পনা বাস্তবায়নের একটি রূপরেখা তৈরি হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, প্রথম দিনে যুক্তরাষ্ট্রকে নির্ধারিত কিছু পদক্ষেপ নিতে হবে। দ্বিতীয় দিনেই হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে এবং জাহাজ চলাচল আগের অবস্থায় ফিরবে।

আরাগচি বলেন, ইরানের অন্যান্য শর্তের মধ্যে রয়েছে জুলাইয়ে ইসলামাবাদ সমঝোতা ভেঙে যাওয়ার পর আরোপ করা মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার, জুনে দেওয়া তেল রপ্তানির ছাড় পুনর্বহাল এবং কাতারসহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের অর্থ ছাড়।

এ ছাড়া ইরান ও ওমানের নির্ধারিত নতুন নৌপথের আনুষ্ঠানিক স্বীকৃতি, অন্য সব নৌপথ বন্ধ এবং মধ্যপ্রাচ্যের সব ফ্রন্টে যুদ্ধ বন্ধের দাবি জানিয়েছে তেহরান। বিশেষ করে লেবাননে ইসরাইলের হামলা বন্ধের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

তবে ইরানের এই প্রস্তাবে যুক্তরাষ্ট্রের সম্মতির বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।
বিপি > এসপি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি