২২ জুলাই ২০২৬

এবার রাহুলের পক্ষে সরব বিজয়ের টিভিকে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৩:২২ পিএম
এবার রাহুলের পক্ষে সরব বিজয়ের টিভিকে

বাংলাপ্রেস ডেস্ক: নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে আটকের ঘটনার নিন্দা জানিয়েছে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগম (টিভিকে)। ওই ঘটনাকে গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত হিসেবে উল্লেখ করেছে দলটি।

বুধবার গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে টিভিকে জানায়, প্রশ্নপত্র ফাঁসের তদন্তের দাবি জানাতে যাওয়ার পর রাহুল গান্ধীকে আটকের ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়। এর প্রতিবাদে সংসদ চত্বরে বিক্ষোভ করা দলগুলোর প্রতি তাদের পূর্ণ সমর্থন আছে।

মঙ্গলবার বিকেলে নয়াদিল্লির লোক কল্যাণ মার্গে মোদির বাসভবনের সামনে রাহুলসহ কংগ্রেসের বেশ কয়েকজন নেতা অবস্থান কর্মসূচি শুরু করেন। আন্দোলনরত শিক্ষার্থীদের মিছিলে পুলিশের বলপ্রয়োগের ঘটনায় তারা প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে স্লোগান দেন। সন্ধ্যার দিকে পুলিশ রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীসহ কংগ্রেসের কয়েকজন নেতাকে আটক করে। পরে রাতে তাদের ছেড়ে দেয়।

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির বিষয়ে টিভিকে বলেছে, মেডিকেল ও ডেন্টাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রবেশিকা (নিট) ব্যবস্থা দেশের শিক্ষার্থী ও তাদের পরিবারকে ধ্বংস করে দিয়েছে। এটিকে সম্পূর্ণভাবে বাতিল করতে হবে। তবে এটিকে বাতিল করার আগে শিক্ষাকে রাজ্যের কাছে হস্তান্তর করতে হবে। একমাত্র এ উদ্যোগই স্থায়ী সমাধান দিতে পারবে।সূত্র: সমকাল

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি