১৮ মে ২০২৬

ঈদের আগে-পরে ১৩ দিন ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৯:৫৬ এএম
ঈদের আগে-পরে ১৩ দিন ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা

 

বাংলাপ্রেস ডেস্ক: ঈদুল আজহা উপলক্ষে দেশের সব ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। যাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য ১৩ দিন সিএনজি ফিলিং স্টেশন খোলা রাখার এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সম্প্রতি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে পেট্রোবাংলার চেয়ারম্যানকে এ সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে।


চিঠিতে বলা হয়েছে, ঈদুল আযহা উদযাপন উপলক্ষে মহাসড়কে যাত্রী সাধারণের যাতায়াতে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার জন্য জ্বালানি সরবরাহের সুবিধার্থে ঈদের দিনসহ এর আগের ৭ দিন এবং পরের ৫ দিন সিএনজি ফিলিং স্টেশনগুলো সার্বক্ষণিক খোলা রাখতে হবে।

সে হিসাবে ২১ মে থেকে ২ জুন পর্যন্ত এ ব্যবস্থা কার্যকর থাকবে।


‎এদিকে কোরবানির ঈদে টানা সাত দিনের অবকাশ পাচ্ছেন দেশের মানুষ। সরকার ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ছুটি ঘোষণা করেছে। তবে ঈদের ছুটির আগে ২৩ ও ২৪ মে অফিস খোলা থাকবে।


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি