২২ মে ২০২৬

ঈদের দিন আবহাওয়া কেমন থাকবে, জানালো পূর্বাভাস

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২২ মে ২০২৬, ০১:১৪ পিএম
ঈদের দিন আবহাওয়া কেমন থাকবে, জানালো পূর্বাভাস

ফাইল ছবি।

বাংলাপ্রেস ডেস্ক:   ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন। ১১টি জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। জেলাগুলো হলো—রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, ঢাকা, টাঙ্গাইল, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, চাঁদপুর ও লক্ষ্মীপুর। এসব জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে।

এদিকে, ঈদুল আজহার বাকি আর মাত্র এক সপ্তাহ। আবহাওয়া অধিদপ্তর বলছে, ঈদের সময়টাতেও গরম খুব বেশি স্বস্তি দেবে না। কোথাও কোথাও থাকতে পারে তাপপ্রবাহ।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির বলেন, ঈদের দিন ঢাকায় বৃষ্টির সম্ভাবনা খুবই কম। বরং ঢাকা বিভাগের কিছু অংশে তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

বৃহস্পতিবার (২১ মে) আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসে জানিয়েছে, আগামী ২৫ মে (সোমবার) পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে কোথাও কোথাও ভারি বর্ষণ ও দমকা হওয়া বয়ে যেতে পারে।

তবে ২৬ মে (মঙ্গলবার) থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

নেওয়াজ কবির আরও বলেন, ঈদের দিন সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির সম্ভাবনা আছে। দেশের উত্তরাঞ্চলে ও রাজধানী ঢাকায় বৃষ্টি সম্ভাবনা খুবই কম। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

FIRDAUS FASHIONS


FIRDAUS FASHIONS

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি